শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীর বুকে দেশের প্রথম চার লেনের ক্যাবল স্টেইড সেতু, চার দশকের ভোগান্তির অবসান; বরাদ্দ ১হাজার ৬৮৯ কোটি টাকা বন্যাদুর্গতদের পাশে আশা: ঈদগড়-বাইশারীতে ২৩ লাখ ৪৭ হাজার টাকার প্রণোদনা বিতরণ শুরু কাপ্তাইয়ের রাইখালীতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে মেয়াদোত্তীর্ণ খাদ্য জব্দ, জনসম্মুখে ধ্বংস গুইমারার দুর্গম সিন্দুকছড়িতে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প, ৪১০ জনকে বিনামূল্যে চিকিৎসা গুইমারার চার হিল ভিডিপি সদস্য পেলেন আনসার মহাপরিচালকের সম্মাননা বাঘাইছড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও মাটিরাঙ্গায় কৃষি প্রণোদনার উপকরণ পেলেন ৯০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক লংগদুতে সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে সাড়ে ৩ হাজার চারা বিতরণ অপহরণের একদিন পর গহীন জঙ্গল থেকে মোটরসাইকেল চালক উদ্ধার, হাসপাতালে চিকিৎসাধীন নাইক্ষ্যংছড়িতে সম্প্রীতি অলিম্পিক ফুটবলের শিরোপা নুরু কিং ফুটবল একাদশের বান্দরবান সদর হাসপাতালে হাম রোগী; পরিদর্শনে সেনা জোন কমান্ডার, বিশেষ চিকিৎসা সহায়তার আশ্বাস খাগড়াছড়ির চার উপজেলায় এলএসটিডি প্রকল্পের উদ্যোগে আমন মৌসুমের কৃষি উপকরণ বিতরণ বার্জার পেইন্টসের ‘লাল পেইন্টার পাসপোর্ট’ পেলেন রাঙ্গুনিয়ার সাকিব হাম পরিস্থিতি: বান্দরবান সদর হাসপাতাল পরিদর্শনে এমপি সাচিং প্রু জেরী বিলাইছড়িতে নজরুলের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা লামায় সিএনজি চালককে ছুরিকাঘাত করে ছিনতাই: দুই মাস পর ৩ আসামি গ্রেফতার

নাইক্ষ্যংছড়িতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি।।

আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি।।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় জাতির সূর্য সন্তান শহীদ বুদ্ধিজীবীদের গভীর শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় স্মরণ করে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর) দিবসের প্রথম প্রহরে নাইক্ষ্যংছড়ি কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে দিবসটির কর্মসূচির সূচনা করা হয়। এ সময় একাত্তরের মহান মুক্তিযুদ্ধে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাতেন মৃধা, উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক মাহবুব ইলাহী,আনসার ভিডিপি কর্মকর্তা ফরিদুল আলমসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
পুষ্পার্ঘ্য অর্পণ শেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা পরিকল্পিতভাবে জাতির মেধাবী সন্তানদের হত্যা করে দেশকে মেধাশূন্য করার অপচেষ্টা চালিয়েছিল। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনগুলো পৃথক পৃথক কর্মসূচি গ্রহণ করে। এসব কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, দোয়া মাহফিল এবং শহীদ বুদ্ধিজীবীদের জীবন ও অবদানের ওপর আলোকপাত।
শহীদ বুদ্ধিজীবী দিবসের এই আয়োজন নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *