শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘাইছড়িতে শিক্ষা ও মাদকমুক্ত সমাজ গড়ার ডাক: বৃহত্তর মুসলিম ব্লকে জিরো টলারেন্স ঘোষণা দুর্গম পাহাড়ে বিদ্যুৎ-ইন্টারনেট ছাড়াই ৬০০ কৃষকের তথ্য হালনাগাদ মেধার স্বীকৃতিতে খাগড়াছড়ি ক্যান্টনমেন্টে ১১৭ কৃতি শিক্ষার্থী সংবর্ধিত আলীকদমে স্কুলছাত্রী ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার রাঙ্গুনিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ১০ দোকান ভস্মীভূত, লাখ টাকার ক্ষতি সাত বছর ধরে শূন্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদ, ব্যাহত রাজস্থলীর শিক্ষা কার্যক্রম লামাকে জেলা করার দাবিতে গোলটেবিল বৈঠক কাপ্তাইয়ের বিএফডিসি উপকেন্দ্র পরিদর্শনে বিএফডিসি চেয়ারম্যান -মীর হোসেন রাজস্থলীতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দীঘিনালায় বন্যাকবলিত এলাকা পরিদর্শনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মহালছড়ি সেনা জোন’র উদ্যোগে সচেতনতামূলক মহড়া ও অগ্নি নির্বাপন ব্যবস্থার উদ্বোধন রাজস্থলীতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা মাটিরাঙ্গায় বিএনপির ওয়ার্ড কমিটি নিয়ে প্রতিবাদ, পুনর্গঠনের দাবি রাঙ্গামাটি জেলা পরিষদ আইনে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবি পথে পথে ফুলেল শুভেচ্ছায় সিক্ত দীপন তালুকদার দিপু মাটিরাঙ্গায় আউশ মৌসুমে ব্রি ধান-৯৮ এর নমুনা শস্য কর্তন সম্পন্ন

পানছড়িতে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের নিরাপত্তায় ৩ বিজিবি মাঠে

সৈয়দ এম এ বাসার, প্রতিনিধি পানছড়ি।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পানছড়ি উপজেলায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

পানছড়ি ব্যাটালিয়ন (০৩ বিজিবি) তাদের দায়িত্বাধীন ২১.৮ কিলোমিটার সীমান্তের পাশাপাশি নির্বাচনের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে মাঠে থাকবে।

বিজিবি সূত্র জানায়, সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী, পানছড়ি উপজেলার ২৫টি ভোট কেন্দ্র এবং দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের ১টি ভোট কেন্দ্রে মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে ০৩ বিজিবি।

লোগাং জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রবিউল ইসলাম সাংবাদিকদের ব্রিফিংয়ে বলেন, “নির্বাচন ও গণভোটের সময়ে যে কোনো ধরনের সহিংসতা, অনিয়ম ও বিশৃঙ্খলা প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তার জন্য প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন, পুলিশ ও অন্যান্য সংশ্লিষ্ট সংগঠনের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করা হবে। বিজিবি কর্তৃপক্ষ সাধারণ জনগণকে নির্বাচনী প্রক্রিয়ায় সহযোগিতা করার জন্য আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *