বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
পার্বত্য চট্টগ্রামের মানুষের ভাগ্য পরিবর্তনে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আগ্রহী: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ- পার্বত্য মন্ত্রী সাচিং প্রু আশিকা ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েটস এর উদ্যোগে প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত মহালছড়ি উপজেলায় জাবারং কল্যান সমিতির আয়োজনে প্রকল্প অবহিতকরণ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত খাগড়াছড়িতে জেলা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী সুধী সমাবেশ ও র‌্যালী ১১টি মাদক মামলার এজাহারনামীয় আসামি নয়ন চৌধুরী ৩৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার গুইমারায় সিন্দুকছড়ি জোনের মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত মাতামুহুরীর অব্যাহত ভাঙ্গনে বিলীনের পথে শতবর্ষী মেরাখোলা কবরস্থান বিলাইছড়িতে বিনামূল্যে ৮ হাজার ৪০০ চারা বিতরণ কাপ্তাইয়ে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ ঘর নেই, স্বজন নেই—জরাজীর্ণ যাত্রী ছাউনিতে ৭৫ বছরের অসুস্থ জহুরা পেরাছড়ায় কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের ত্রৈমাসিক সভা পর্যটন সম্ভাবনার নতুন দুয়ার খুলছে রাজস্থলীর ‘বড় ঝর্ণা’ খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে বেকারদের জন্য বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ নতুন দায়িত্ব পেয়েই দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্যবৃন্দরা ঈদগাঁওতে মাদকের সরঞ্জামসহ ১২ মাদকসেবী আটক

পানছড়িতে পাহাড়ি ঢলে ছড়ার গর্ভে বিলীন পানছড়ির নালকাটা-শুকনাছড়ি সড়ক

Reporter Name

সৈয়দ এম এ বাসার, পানছড়ি প্রতিনিধিঃ
টানা চার থেকে পাঁচ দিনের প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের তীব্র স্রোতে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার নালকাটা-শুকনাছড়ি সড়কের একটি বড় অংশ শুকনাছড়ি ছড়ার গর্ভে বিলীন হয়ে গেছে। এতে উপজেলার ৪ নম্বর লতিবান ইউনিয়নের গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে।
স্থানীয়দের মতে, সড়কটি শত শত শিক্ষার্থী, হাজারো সাধারণ মানুষ এবং মৌসুমি সবজি চাষিদের একমাত্র যাতায়াতের পথ। সড়কটি ধসে যাওয়ায় এলাকার বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন। জরুরি চিকিৎসাসেবা গ্রহণ, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত এবং নিত্যপ্রয়োজনীয় কাজে মানুষকে এখন বাড়ির আঙিনা ও দুর্গম জঙ্গলপথ ব্যবহার করে চলাচল করতে হচ্ছে।
স্থানীয়রা দ্রুত সড়কটি পুনর্নির্মাণের উদ্যোগ নিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিন। একই সঙ্গে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর সংশ্লিষ্ট কর্মকর্তারাও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিন বলেন, “প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে শুকনাছড়ি সড়কটি সম্পূর্ণ ভেঙে গেছে। খবর পাওয়ার পর আমরা সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এলজিইডির কর্মকর্তারাও পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। সড়কটি পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় এই মুহূর্তে মেরামত কাজ শুরু করা সম্ভব হচ্ছে না। কারণ এখনো ছড়ায় তীব্র স্রোত প্রবাহিত হচ্ছে। বিকল্প কোনো যোগাযোগ ব্যবস্থাও গড়ে তোলা যাচ্ছে না। বিষয়টি জেলা এলজিইডি ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ছবি ও ভিডিওসহ বিস্তারিত প্রতিবেদন পাঠানো হয়েছে, যাতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে সড়কটি পুনঃসংস্কার করা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *