বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে’: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পার্বত্য মন্ত্রী রাজপুত্র জেরীকে বান্দরবানে রাজকীয় সংবর্ধনায় বান্দরবানে “হোটেল হিলি রেইনবো” এর উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী খাগড়াছড়িতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নানিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাজস্থলীতে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন  রাজস্থলীতে যুব উন্নয়নের দুই মাসব্যাপী ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণ অনুষ্ঠিত  উখিয়ায় পরিত্যক্ত বস্তা থেকে দুই লাখ ইয়াবা উদ্ধার লামা-আলীকদমে সংরক্ষিত বন দখলের অভিযোগ, সক্রিয় ভূ-দখলদার চক্র রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা উপজেলা হাসপাতালে প্রতিনিয়ত বাড়ছে রোগী,কমছে বরাদ্দ ও জনবল খাগড়াছড়ি সীমান্তে ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবি রাঙ্গামাটি কোতয়ালী থানার বিশেষ অভিযানে ১১ গ্রেফতার ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু রাজস্থলীতে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন দীঘিনালায় নজরুল বর্ষের উদ্বোধন, কবিতা-গানে মুখর অডিটোরিয়াম

পানছড়ি উপজেলায় ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’  অনুষ্ঠিত

Reporter Name

সৈয়দ এম এ বাসার, ​পানছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় দিনব্যাপী ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই কংগ্রেসের আয়োজন করে পানছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
​পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা  ফারহানা নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলার অতিরিক্ত উপ-পরিচালক আহসানুল হক চৌধুরী।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা আবদুস সালাম, পানছড়ি থানার অফিসার ইনচার্জ  ফেরদৌস ওয়াহিদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী এবং পানছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ এম এ  বাসার।
​পানছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ইব্রাহিম খলিলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি এবং পার্টনার ফিল্ড স্কুলের কৃষক-কৃষাণী প্রতিনিধিরা অংশ নেন।
​অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের কৃষি ও গ্রামীণ অর্থনীতির রূপান্তর, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তুলতে ‘পার্টনার’ প্রকল্প যুগান্তকারী ভূমিকা রাখছে। মাঠ পর্যায়ে এই ফিল্ড স্কুলের মাধ্যমে কৃষকরা আধুনিক ও বৈজ্ঞানিক চাষাবাদ পদ্ধতি সম্পর্কে বাস্তবমুখী জ্ঞান অর্জন করতে পারছেন। এর ফলে পাহাড়ি অঞ্চলে আধুনিক কৃষির সম্প্রসারণ ঘটবে এবং কৃষকরা আর্থিকভাবে লাভবান হবেন।
​বক্তারা নিরাপদ খাদ্য উৎপাদন ও কৃষকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আরও তৎপর হওয়ার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *