মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
বান্দরবানে টানা বৃষ্টিতে সাঙ্গু নদীর পানি বৃদ্ধি, নিম্নাঞ্চলে জলাবদ্ধতা নানিয়ারচরে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ থানচিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন পানছড়িতে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ পালিত, র‌্যালি, আলোচনা সভা ও ঋণ-চারা বিতরণ হারিয়ে যাওয়া ৩১ টি মোবাইল ও টাকা ফিরিয়ে মুখে হাসি ফোটালো ১৮ এপিবিএন, রাঙ্গামাটি বিলাইছড়িতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিলাইছড়িতে নবাগত ইউএনও’র সঙ্গে উপজেলা বিএনপির সৌজন্য সাক্ষাৎ পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফ ও ব্যাংক ঋণ পুনরায় চালুর দাবি বিলাইছড়িতে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত তিন দিন পর মুক্ত ৬ রোহিঙ্গা শ্রমিক, নাইক্ষ্যংছড়িতে অপহরণ নিয়ে নিরাপত্তা উদ্বেগ বান্দরবানের লামার কন্যা সৈয়দা তামান্না হোরায়রার কৃতিত্ব, ময়মনসিংহ সদরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় খাগড়াছড়ির পানছড়িতে গুলিতে নিহত ৩, ঘটনাকে ঘিরে ভিন্ন ভিন্ন দাবি রাজস্থলীতে ১ম জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উদযাপন দীঘিনালায় শিশুকে বলাৎকারের অভিযোগে মামলা দীঘিনালায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত: র‍্যালি, আলোচনা সভা, ঋণ ও চারা বিতরণ খরিপ-২ মৌসুমে গুইমারায় কৃষি প্রণোদনায় বৃক্ষরোপণ কার্যক্রম, ২৩০০ চারা বিতরণ

পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফ ও ব্যাংক ঋণ পুনরায় চালুর দাবি

Reporter Name

বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি।।
পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বাঙালিদের জন্য আয়কর মওকুফ এবং বাজারফান্ড এলাকায় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ব্যাংক ঋণ পুনরায় চালুর দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।

সোমবার সকালে বান্দরবান শহরের একটি রেস্তোরাঁয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান এসব দাবি তুলে ধরেন।

তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী প্রায় ৫৪ শতাংশ বাঙালি জনগোষ্ঠী সর্বোচ্চ ভোট দিয়ে তিন পার্বত্য জেলার সংসদ সদস্য নির্বাচন করলেও কেবলমাত্র পাহাড়ি জনগোষ্ঠীর জন্য আয়কর মওকুফের সুপারিশ বৈষম্যমূলক। তাই শিক্ষা, চাকরি ও ব্যবসার ক্ষেত্রে তুলনামূলকভাবে পিছিয়ে থাকা বাঙালিদের জন্যও আয়কর মওকুফের দাবি জানান তিনি।

মজিবর রহমান আরও বলেন, বাজারফান্ড এলাকায় দীর্ঘদিন ধরে ব্যাংক ঋণ কার্যক্রম বন্ধ থাকায় স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসা-বাণিজ্য সচল রাখতে দ্রুত সময়ের মধ্যে পূর্বের মতো ব্যাংক ঋণ সুবিধা পুনরায় চালুর প্রয়োজন রয়েছে।

তিনি দাবি করেন, বিষয়টি ন্যায়বিচার প্রতিষ্ঠা, সম্প্রীতি বজায় রাখা এবং পার্বত্য অঞ্চলের বিদ্যমান বৈষম্য নিরসনে সহায়ক হবে। এ বিষয়ে পার্বত্য এলাকার সংসদ সদস্যদের মাধ্যমে সরকার প্রধানের কাছে চিঠি প্রদান ও আলোচনা করে সমাধানের আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে সংগঠনের বান্দরবান জেলা সভাপতি মাওলানা আবুল কালাম, সাধারণ সম্পাদক নাছির উদ্দীনসহ স্থানীয় নেতা ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *