মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বান্দরবানে টানা বৃষ্টিতে সাঙ্গু নদীর পানি বৃদ্ধি, নিম্নাঞ্চলে জলাবদ্ধতা নানিয়ারচরে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ থানচিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন পানছড়িতে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ পালিত, র‌্যালি, আলোচনা সভা ও ঋণ-চারা বিতরণ হারিয়ে যাওয়া ৩১ টি মোবাইল ও টাকা ফিরিয়ে মুখে হাসি ফোটালো ১৮ এপিবিএন, রাঙ্গামাটি বিলাইছড়িতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিলাইছড়িতে নবাগত ইউএনও’র সঙ্গে উপজেলা বিএনপির সৌজন্য সাক্ষাৎ পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফ ও ব্যাংক ঋণ পুনরায় চালুর দাবি বিলাইছড়িতে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত তিন দিন পর মুক্ত ৬ রোহিঙ্গা শ্রমিক, নাইক্ষ্যংছড়িতে অপহরণ নিয়ে নিরাপত্তা উদ্বেগ বান্দরবানের লামার কন্যা সৈয়দা তামান্না হোরায়রার কৃতিত্ব, ময়মনসিংহ সদরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় খাগড়াছড়ির পানছড়িতে গুলিতে নিহত ৩, ঘটনাকে ঘিরে ভিন্ন ভিন্ন দাবি রাজস্থলীতে ১ম জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উদযাপন দীঘিনালায় শিশুকে বলাৎকারের অভিযোগে মামলা দীঘিনালায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত: র‍্যালি, আলোচনা সভা, ঋণ ও চারা বিতরণ খরিপ-২ মৌসুমে গুইমারায় কৃষি প্রণোদনায় বৃক্ষরোপণ কার্যক্রম, ২৩০০ চারা বিতরণ

রাজস্থলীতে ১ম জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উদযাপন

Reporter Name

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি।।
“উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রাজস্থলীতে ১ম জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। সোমবার (৬ জুলাই) সকাল ১১টায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড রাজস্থলী কার্যালয়ের উদ্যোগে দিবসটি উপলক্ষে এক র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাজস্থলী বিআরডিবি ইউসিসির সভাপতি নবকুমার তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নওশাদ খান।

এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, জামায়াতের সভাপতি মাওলানা ফরিদ আহম্মদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাজুরুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, উপজেলা বিআরডিবির পরিদর্শক মংচিংহ্লা মারমা, মাঠ সংগঠক আওয়াইমং মারমাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, গ্রামীণ অর্থনীতির উন্নয়ন ও প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্য পরিবর্তনে বিআরডিবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশের সামগ্রিক অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের জন্য পল্লী উন্নয়নে সকলকে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠান শেষে উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড রাজস্থলীর উদ্যোগে সমিতির সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *