বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পার্বত্য চট্টগ্রামের মানুষের ভাগ্য পরিবর্তনে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আগ্রহী: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ- পার্বত্য মন্ত্রী সাচিং প্রু আশিকা ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েটস এর উদ্যোগে প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত মহালছড়ি উপজেলায় জাবারং কল্যান সমিতির আয়োজনে প্রকল্প অবহিতকরণ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত খাগড়াছড়িতে জেলা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী সুধী সমাবেশ ও র‌্যালী ১১টি মাদক মামলার এজাহারনামীয় আসামি নয়ন চৌধুরী ৩৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার গুইমারায় সিন্দুকছড়ি জোনের মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত মাতামুহুরীর অব্যাহত ভাঙ্গনে বিলীনের পথে শতবর্ষী মেরাখোলা কবরস্থান পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব হলেন মোহাম্মদ রাশেদুল হক বিলাইছড়িতে বিনামূল্যে ৮ হাজার ৪০০ চারা বিতরণ কাপ্তাইয়ে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ ঘর নেই, স্বজন নেই—জরাজীর্ণ যাত্রী ছাউনিতে ৭৫ বছরের অসুস্থ জহুরা পেরাছড়ায় কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের ত্রৈমাসিক সভা পর্যটন সম্ভাবনার নতুন দুয়ার খুলছে রাজস্থলীর ‘বড় ঝর্ণা’ খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে বেকারদের জন্য বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ নতুন দায়িত্ব পেয়েই দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্যবৃন্দরা

হারিয়ে যাওয়া ৩১ টি মোবাইল ও টাকা ফিরিয়ে মুখে হাসি ফোটালো ১৮ এপিবিএন, রাঙ্গামাটি

Reporter Name

দেবদত্ত মুৎসুদ্দী, রাঙ্গামাটি

​রাঙ্গামাটিবাসীর হারিয়ে যাওয়া মোবাইল ফোন ও ভুলবশত চলে যাওয়া টাকা উদ্ধার করে  প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেছে ১৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর “সাইবার ক্রাইম সেল”।

​সোমবার ( ০৬ জুলাই) ১৮ এবিপিএন  ব্যাটালিয়নের সদর দপ্তর রাঙ্গামাটিতে  এক মোবাইল ফোন ও অর্থ হস্তান্তর অনুষ্ঠান” অনুষ্ঠিত হয়।  এসময়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  অত্র ব্যাটালিয়নের অধিনায়ক পুলিশ সুপার  মুহম্মদ আবদুল ওয়াহাব, মোঃ এনায়েত করিম, পিপিএম (সেবা), সহ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার।

​মোঃ মশিয়ার রহমান, এ্যাডজুটেন্ট সহকারি পুলিশ সুপার অত্র ব্যাটালিয়নের পুলিশ পরিদর্শকগণ এবং সাইবার ক্রাইম সেলের  সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ​নিরাপদ ও অপরাধমুক্ত সাইবার স্পেস গড়তে এবং জনগণের যেকোনো সমস্যায় ১৮ এপিবিএন, রাঙ্গামাটি সর্বদা আপনার পাশে রয়েছে।

১৮ এপিবিএন  সুত্রে জানাযায় গত জুন ২০২৬ মাসে “সাইবার ক্রাইম সেল”-এর অক্লান্ত পরিশ্রমে আধুনিক তথ্য-প্রযুক্তি ব্যবহার ৩১টি     নামী-দামী ব্র্যান্ডের হারিয়ে যাওয়া, চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার এবং  বিকাশের  ভুলবশত অন্য অ্যাকাউন্টে চলে যাওয়া সর্বমোট ৪৭,০২০/- (সাতচল্লিশ হাজার বিশ) টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়।

​এসময ​নিজেদের প্রিয় শখের মোবাইল ফোন এবং কষ্টার্জিত টাকা ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রকৃত মালিকগণ। তারা ১৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের এই দ্রুত ও জনবান্ধব সেবার প্রশংসা করেন এবং ব্যাটালিয়ন কর্তৃপক্ষের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *