বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পার্বত্য চট্টগ্রামের মানুষের ভাগ্য পরিবর্তনে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আগ্রহী: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ- পার্বত্য মন্ত্রী সাচিং প্রু আশিকা ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েটস এর উদ্যোগে প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত মহালছড়ি উপজেলায় জাবারং কল্যান সমিতির আয়োজনে প্রকল্প অবহিতকরণ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত খাগড়াছড়িতে জেলা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী সুধী সমাবেশ ও র‌্যালী ১১টি মাদক মামলার এজাহারনামীয় আসামি নয়ন চৌধুরী ৩৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার গুইমারায় সিন্দুকছড়ি জোনের মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত মাতামুহুরীর অব্যাহত ভাঙ্গনে বিলীনের পথে শতবর্ষী মেরাখোলা কবরস্থান বিলাইছড়িতে বিনামূল্যে ৮ হাজার ৪০০ চারা বিতরণ কাপ্তাইয়ে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ ঘর নেই, স্বজন নেই—জরাজীর্ণ যাত্রী ছাউনিতে ৭৫ বছরের অসুস্থ জহুরা পেরাছড়ায় কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের ত্রৈমাসিক সভা পর্যটন সম্ভাবনার নতুন দুয়ার খুলছে রাজস্থলীর ‘বড় ঝর্ণা’ খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে বেকারদের জন্য বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ নতুন দায়িত্ব পেয়েই দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্যবৃন্দরা ঈদগাঁওতে মাদকের সরঞ্জামসহ ১২ মাদকসেবী আটক

বিলাইছড়িতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধি।।
“উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিলাইছড়িতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকাল ১০টায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর অর্থায়নে এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে বিলাইছড়ি পল্লী উন্নয়ন অফিস।

কর্মসূচির অংশ হিসেবে অফিস প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে পল্লী উন্নয়ন অফিসের কনফারেন্স হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিলাইছড়ি উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের সভাপতি সাথোয়াই মার্মার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাফর আহাম্মদ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান এবং উপজেলা কৃষি কর্মকর্তা রাজেশ প্রসাদ রায়।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন পরিদর্শক অনুপ বড়ুয়া, কার্বারী থুইপ্রু মার্মা (আকাশ), মাঠ সংগঠক তরুণা চাকমা, নমিতা চাকমা ও টপি চাকমা।

সমবায় সমিতির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাধুরী চাকমা, বেবী রানী ঘোষ, ডালিয়া বড়ুয়া, লাভলী বড়ুয়া, আনন্দ কেশর চাকমা, হীরামতি চাকমা, দীপ্তি চাকমা, শোভারানী চাকমা, নুচাউ মার্মা, লক্ষী বড়ুয়া, কৃষ্ণা রানী দে, কল্পনা বড়ুয়া, সুমী চক্রবর্তী, মেঘলা বড়ুয়া এবং আরও অনেকে।

আলোচনা সভায় বক্তারা পল্লী উন্নয়ন কার্যক্রমকে আরও শক্তিশালী করার পাশাপাশি সমবায়ভিত্তিক উন্নয়নের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *