মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বান্দরবানে টানা বৃষ্টিতে সাঙ্গু নদীর পানি বৃদ্ধি, নিম্নাঞ্চলে জলাবদ্ধতা নানিয়ারচরে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ থানচিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন পানছড়িতে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ পালিত, র‌্যালি, আলোচনা সভা ও ঋণ-চারা বিতরণ হারিয়ে যাওয়া ৩১ টি মোবাইল ও টাকা ফিরিয়ে মুখে হাসি ফোটালো ১৮ এপিবিএন, রাঙ্গামাটি বিলাইছড়িতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিলাইছড়িতে নবাগত ইউএনও’র সঙ্গে উপজেলা বিএনপির সৌজন্য সাক্ষাৎ পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফ ও ব্যাংক ঋণ পুনরায় চালুর দাবি বিলাইছড়িতে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত তিন দিন পর মুক্ত ৬ রোহিঙ্গা শ্রমিক, নাইক্ষ্যংছড়িতে অপহরণ নিয়ে নিরাপত্তা উদ্বেগ বান্দরবানের লামার কন্যা সৈয়দা তামান্না হোরায়রার কৃতিত্ব, ময়মনসিংহ সদরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় খাগড়াছড়ির পানছড়িতে গুলিতে নিহত ৩, ঘটনাকে ঘিরে ভিন্ন ভিন্ন দাবি রাজস্থলীতে ১ম জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উদযাপন দীঘিনালায় শিশুকে বলাৎকারের অভিযোগে মামলা দীঘিনালায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত: র‍্যালি, আলোচনা সভা, ঋণ ও চারা বিতরণ খরিপ-২ মৌসুমে গুইমারায় কৃষি প্রণোদনায় বৃক্ষরোপণ কার্যক্রম, ২৩০০ চারা বিতরণ

নানিয়ারচরে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

Reporter Name

​নানিয়ারচর প্রতিনিধি:

‘শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন’ এই মূলমন্ত্রকে সামনে রেখে রাঙ্গামাটির নানিয়ারচরে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের ৩০৫ পদাতিক ব্রিগেডের অধীনস্থ নানিয়ারচর জোনের  উদ্যোগে একটি বিশেষ মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

​নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে এই বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং ঔষধ বিতরণ কর্মসূচীটি আয়োজিত হয়।

​দিনব্যাপী চলমান এই ক্যাম্পেইনে এলাকার অসহায় ও দুস্থ মানুষের মাঝে সেবা দিতে চক্ষু, গাইনীসহ বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা অংশ নেন। এ সময় রোগীদের বিনামূল্যে বিভিন্ন প্রকার প্রয়োজনীয় ঔষধ সামগ্রীও বিতরণ করা হয়।

​অনুষ্ঠান চলাকালীন নানিয়ারচর জোনের অধিনায়ক লে.কর্নেল মশিউর রহমান (পিএসসি)  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরো ক্যাম্পেইনটি পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সেনাবাহিনীর এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

​ক্যাম্পেইনে চিকিৎসা সেবা নিতে আসা স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এই চক্ষু শিবির ও মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান এবং গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *