বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পার্বত্য চট্টগ্রামের মানুষের ভাগ্য পরিবর্তনে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আগ্রহী: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ- পার্বত্য মন্ত্রী সাচিং প্রু আশিকা ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েটস এর উদ্যোগে প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত মহালছড়ি উপজেলায় জাবারং কল্যান সমিতির আয়োজনে প্রকল্প অবহিতকরণ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত খাগড়াছড়িতে জেলা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী সুধী সমাবেশ ও র‌্যালী ১১টি মাদক মামলার এজাহারনামীয় আসামি নয়ন চৌধুরী ৩৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার গুইমারায় সিন্দুকছড়ি জোনের মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত মাতামুহুরীর অব্যাহত ভাঙ্গনে বিলীনের পথে শতবর্ষী মেরাখোলা কবরস্থান বিলাইছড়িতে বিনামূল্যে ৮ হাজার ৪০০ চারা বিতরণ কাপ্তাইয়ে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ ঘর নেই, স্বজন নেই—জরাজীর্ণ যাত্রী ছাউনিতে ৭৫ বছরের অসুস্থ জহুরা পেরাছড়ায় কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের ত্রৈমাসিক সভা পর্যটন সম্ভাবনার নতুন দুয়ার খুলছে রাজস্থলীর ‘বড় ঝর্ণা’ খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে বেকারদের জন্য বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ নতুন দায়িত্ব পেয়েই দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্যবৃন্দরা ঈদগাঁওতে মাদকের সরঞ্জামসহ ১২ মাদকসেবী আটক

লংগদুতে মাহিন্দ্রুঅটোরিকশা মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ১ জন নিহত, আহত ৫

Reporter Name

মো. গোলামুর রহমান, লংগদু প্রতিনিধি।।
লংগদু উপজেলা-এ মাহিন্দ্র ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে এবং অন্তত পাঁচজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সোমবার সকাল ৭টার দিকে বাইট্টাপাড়া থেকে ছেড়ে আসা একটি মাহিন্দ্র এবং সোনাই পাঁচ নম্বর এলাকা থেকে আসা একটি অটোরিকশা নাজিম টিলা এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে অটোরিকশায় থাকা যাত্রীরা গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক গুরুতর অবস্থার কারণে তাদের উন্নত চিকিৎসার জন্য রাঙ্গামাটি সদর হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই বছর বয়সী শিশু রিফাতের মৃত্যু হয়। বাকি আহতরা চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, অটোরিকশাটি দ্রুতগতিতে মোড় নিতে গিয়ে বিপরীত দিক থেকে আসা মাহিন্দ্রর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুর্ঘটনার পর অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। মাহিন্দ্রে থাকা যাত্রীরা তুলনামূলকভাবে অক্ষত ছিলেন বলে জানা গেছে।

অটোরিকশা মালিক সমিতির সভাপতি দুলাল জানান, চালক বরকত তাদের সমিতির সদস্য নন এবং নতুনভাবে গাড়ি পরিচালনা করছিলেন। তিনি আরও জানান, দুর্ঘটনার পর তারা বিষয়টি নিয়ে খোঁজখবর নিচ্ছেন।

অন্যদিকে মাহিন্দ্র মালিক সমিতির প্রতিনিধি জানান, তাদের গাড়িটি সকালে যাত্রী নিয়ে দীঘিনালার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান এবং প্রাথমিকভাবে অটোরিকশার বিপরীত দিক থেকে আসার কারণে সংঘর্ষ ঘটেছে বলে ধারণা করেন।

লংগদু থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকারিয়া জানান, দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো জব্দের প্রক্রিয়া চলছে। এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *