মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
পার্বত্য মন্ত্রী রাজপুত্র জেরীকে বান্দরবানে রাজকীয় সংবর্ধনায় বান্দরবানে “হোটেল হিলি রেইনবো” এর উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী খাগড়াছড়িতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নানিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাজস্থলীতে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন  রাজস্থলীতে যুব উন্নয়নের দুই মাসব্যাপী ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণ অনুষ্ঠিত  উখিয়ায় পরিত্যক্ত বস্তা থেকে দুই লাখ ইয়াবা উদ্ধার লামা-আলীকদমে সংরক্ষিত বন দখলের অভিযোগ, সক্রিয় ভূ-দখলদার চক্র রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা উপজেলা হাসপাতালে প্রতিনিয়ত বাড়ছে রোগী,কমছে বরাদ্দ ও জনবল খাগড়াছড়ি সীমান্তে ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবি রাঙ্গামাটি কোতয়ালী থানার বিশেষ অভিযানে ১১ গ্রেফতার ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু রাজস্থলীতে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন দীঘিনালায় নজরুল বর্ষের উদ্বোধন, কবিতা-গানে মুখর অডিটোরিয়াম অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর: নারায়ণগঞ্জ ভূমি অফিসের এ অনিয়মে ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ প্রকাশ

পার্বত্য চট্টগ্রামে মানবপাচার প্রতিরোধে গবেষণা ফলাফল যাচাইকরণ কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি।।
“পার্বত্য চট্টগ্রাম থেকে চীন: পার্বত্য চট্টগ্রামে মানবপাচার প্রতিরোধে আর্থ-সামাজিক প্রেক্ষাপট ও নীতিগত ঘাটতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পার্বত্য চট্টগ্রাম থেকে বিদেশে, বিশেষ করে চীনে মানবপাচার প্রতিরোধে সামাজিক-অর্থনৈতিক কারণ ও নীতিগত দুর্বলতা চিহ্নিত করার লক্ষ্যে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে গবেষণা ফলাফল যাচাইকরণ কর্মশালা।
রোববার (২৬ এপ্রিল) খাগড়াছড়ি জেলা সদরের তৃণমূল উন্নয়ন সংস্থার (টিইউএস) কার্যালয়ের আশীষ হলরুমে “Research Findings Validation Workshop” শীর্ষক এ কর্মশালার আয়োজন করে নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ)-এর আওতায় তৃণমূল উন্নয়ন সংস্থার এম্পাওয়ারমেন্ট প্রজেক্ট।
এ কর্মশালাটি সুইজারল্যান্ড, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন এবং বাংলাদেশ সরকারের সহযোগিতায় বাস্তবায়িত এ কর্মশালায় গবেষণার প্রাথমিক ফলাফল উপস্থাপন করা হয়। এতে পার্বত্য অঞ্চলে মানবপাচারের পেছনের সামাজিক-অর্থনৈতিক বাস্তবতা, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অবস্থা, পাচারকারীদের কৌশল এবং বিদ্যমান নীতিমালার সীমাবদ্ধতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আলোচনায় অংশগ্রহণকারীরা মানবপাচার প্রতিরোধে স্থানীয় জনগণের সচেতনতা বৃদ্ধি, সীমান্ত এলাকায় নজরদারি জোরদার, আইন প্রয়োগকারী সংস্থার সক্ষমতা উন্নয়ন এবং সময়োপযোগী ও কার্যকর নীতিমালা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের দুর্গম ভৌগোলিক অবস্থান, সীমিত কর্মসংস্থান এবং আর্থ-সামাজিক নানা চ্যালেঞ্জকে কাজে লাগিয়ে মানবপাচার চক্র সক্রিয় রয়েছে। এ ধরনের গবেষণা, সংলাপ ও কর্মশালা মানবপাচার প্রতিরোধে বাস্তবভিত্তিক পদক্ষেপ গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কর্মশালায় উপস্থিত ছিলেন তৃণমূল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিপন চাকমা, খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য জয়া ত্রিপুরা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুষ্মিতা খীসা, কনসালট্যান্ট মো. জাহেদ হাসান, আলো’র নির্বাহী পরিচালক অরুণ কান্তি চাকমা, জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী কর্মকর্তা মথুরা বিকাশ ত্রিপুরা,তৃণমূল উন্নয়ন সংস্থা’র সিনিয়র প্রকল্প কর্মকর্তা মিনুচিং মারমা, তৃণমূল উন্নয়ন সংস্থা’র এম্পাওয়ারমেন্ট প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক শাশ্বতী দেওয়ান-সহ উন্নয়নকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের অংশীজন।

মানবপাচারের মতো জঘন্য অপরাধ প্রতিরোধে সমন্বিত উদ্যোগ ও গবেষণাভিত্তিক কার্যক্রম পার্বত্য চট্টগ্রামে নিরাপদ ও সচেতন সমাজ গঠনে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *