বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পার্বত্য চট্টগ্রামের মানুষের ভাগ্য পরিবর্তনে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আগ্রহী: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ- পার্বত্য মন্ত্রী সাচিং প্রু আশিকা ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েটস এর উদ্যোগে প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত মহালছড়ি উপজেলায় জাবারং কল্যান সমিতির আয়োজনে প্রকল্প অবহিতকরণ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত খাগড়াছড়িতে জেলা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী সুধী সমাবেশ ও র‌্যালী ১১টি মাদক মামলার এজাহারনামীয় আসামি নয়ন চৌধুরী ৩৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার গুইমারায় সিন্দুকছড়ি জোনের মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত মাতামুহুরীর অব্যাহত ভাঙ্গনে বিলীনের পথে শতবর্ষী মেরাখোলা কবরস্থান পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব হলেন মোহাম্মদ রাশেদুল হক বিলাইছড়িতে বিনামূল্যে ৮ হাজার ৪০০ চারা বিতরণ কাপ্তাইয়ে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ ঘর নেই, স্বজন নেই—জরাজীর্ণ যাত্রী ছাউনিতে ৭৫ বছরের অসুস্থ জহুরা পেরাছড়ায় কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের ত্রৈমাসিক সভা পর্যটন সম্ভাবনার নতুন দুয়ার খুলছে রাজস্থলীর ‘বড় ঝর্ণা’ খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে বেকারদের জন্য বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ নতুন দায়িত্ব পেয়েই দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্যবৃন্দরা

প্রার্থীদের ওপর হামলার প্রতিবাদে খাগড়াছড়ি জেলা বিএনপির প্রতিবাদ মিছিল

আরিফুল ইসলাম মাহিন, খাগড়াছড়ি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি এবং চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহকে গণসংযোগ চলাকালে গুলি করে হত্যার চেষ্টার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে খাগড়াছড়ি জেলা বিএনপি।

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে জেলা বিএনপির কার্যালয় থেকে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।

সমাবেশে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি-২৯৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী, সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু ও মোশাররফ হোসেন, জেলা মহিলা দলের সভাপতি কুহেলি দেওয়ান এবং জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ।

সভাপতির বক্তব্যে ওয়াদুদ ভূঁইয়া বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ভণ্ডুল করতে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে বিএনপির মনোনীত প্রার্থীদের ওপর হামলা চালাচ্ছে। সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচন বন্ধের ষড়যন্ত্র করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, গত ১৭ বছর ধরে দেশের জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণকে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান তিনি। একই সঙ্গে গুজবে কান না দেওয়ার এবং সন্ত্রাসীদের প্রতিহত করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সমাবেশ থেকে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের ওপর গুলি চালিয়ে হত্যাচেষ্টার ঘটনাকে ন্যাক্কারজনক আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। পাশাপাশি দ্রুত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *