শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীর বুকে দেশের প্রথম চার লেনের ক্যাবল স্টেইড সেতু, চার দশকের ভোগান্তির অবসান; বরাদ্দ ১হাজার ৬৮৯ কোটি টাকা বন্যাদুর্গতদের পাশে আশা: ঈদগড়-বাইশারীতে ২৩ লাখ ৪৭ হাজার টাকার প্রণোদনা বিতরণ শুরু কাপ্তাইয়ের রাইখালীতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে মেয়াদোত্তীর্ণ খাদ্য জব্দ, জনসম্মুখে ধ্বংস গুইমারার দুর্গম সিন্দুকছড়িতে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প, ৪১০ জনকে বিনামূল্যে চিকিৎসা গুইমারার চার হিল ভিডিপি সদস্য পেলেন আনসার মহাপরিচালকের সম্মাননা বাঘাইছড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও মাটিরাঙ্গায় কৃষি প্রণোদনার উপকরণ পেলেন ৯০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক লংগদুতে সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে সাড়ে ৩ হাজার চারা বিতরণ অপহরণের একদিন পর গহীন জঙ্গল থেকে মোটরসাইকেল চালক উদ্ধার, হাসপাতালে চিকিৎসাধীন নাইক্ষ্যংছড়িতে সম্প্রীতি অলিম্পিক ফুটবলের শিরোপা নুরু কিং ফুটবল একাদশের বান্দরবান সদর হাসপাতালে হাম রোগী; পরিদর্শনে সেনা জোন কমান্ডার, বিশেষ চিকিৎসা সহায়তার আশ্বাস খাগড়াছড়ির চার উপজেলায় এলএসটিডি প্রকল্পের উদ্যোগে আমন মৌসুমের কৃষি উপকরণ বিতরণ বার্জার পেইন্টসের ‘লাল পেইন্টার পাসপোর্ট’ পেলেন রাঙ্গুনিয়ার সাকিব হাম পরিস্থিতি: বান্দরবান সদর হাসপাতাল পরিদর্শনে এমপি সাচিং প্রু জেরী বিলাইছড়িতে নজরুলের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা লামায় সিএনজি চালককে ছুরিকাঘাত করে ছিনতাই: দুই মাস পর ৩ আসামি গ্রেফতার

ফাঁসিয়াখালী রেঞ্জে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক হেনস্তার অভিযোগ, তদন্তের দাবি

Reporter Name

জসিম উদ্দিন, কক্সবাজার।।
কক্সবাজার উত্তর বন বিভাগের আওতাধীন ফাঁসিয়াখালী রেঞ্জের ডুলাহাজার বন বিট কর্মকর্তা শাহরিয়ার আমিনের বিরুদ্ধে এক সাংবাদিককে হেনস্তার অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটে ফাঁসিয়াখালী রেঞ্জ এলাকায় বন বিভাগের উচ্ছেদ অভিযান চলাকালে সংবাদ সংগ্রহে যান দৈনিক *জবাবদিহি* পত্রিকার কক্সবাজার জেলা প্রতিনিধি সিরাজুল ইসলাম আজাদ। এ সময় ফাঁসিয়াখালী রেঞ্জের ভারপ্রাপ্ত সহকারী বন সংরক্ষক (এসিএফ) এবং বিট কর্মকর্তা শাহরিয়ার আমিনের উপস্থিতিতে কয়েকজন ব্যক্তি সাংবাদিকের সঙ্গে অসদাচরণ ও শারীরিকভাবে হেনস্তা করেন বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, ঘটনায় জড়িতদের মধ্যে মঞ্জুর হেডম্যান, তার ভাতিজা আব্দুল আজিজ, আলী হোসেন, কামাল উদ্দিন, সোনা মিয়া ও মনির উদ্দিনসহ আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তি ছিলেন।

সাংবাদিক সিরাজুল ইসলাম আজাদের দাবি, তিনি দীর্ঘদিন ধরে কক্সবাজার উত্তর বন বিভাগের ফুলছড়ি ও ফাঁসিয়াখালী রেঞ্জের আওতাধীন সংরক্ষিত বনভূমিতে গড়ে ওঠা বিভিন্ন স্থাপনা ও বনভূমি দখলসংক্রান্ত বিষয় নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করে আসছেন। এসব অনুসন্ধানী কার্যক্রমের জের ধরে তার ওপর এ ঘটনা ঘটানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, বিট কর্মকর্তা শাহরিয়ার আমিন দীর্ঘদিন ধরে একই এলাকায় কর্মরত রয়েছেন। তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগও রয়েছে বলে সংশ্লিষ্ট মহলে আলোচনা রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানা যায়নি।

ঘটনার বিষয়ে জানতে ফাঁসিয়াখালী রেঞ্জের ভারপ্রাপ্ত সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোহাম্মদ কামরুল হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি বলে জানা গেছে।

অন্যদিকে কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মারুফ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং অভিযুক্ত বিট কর্মকর্তাকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন স্থানীয় গণমাধ্যমকর্মী ও এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *