মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
পার্বত্য মন্ত্রী রাজপুত্র জেরীকে বান্দরবানে রাজকীয় সংবর্ধনায় বান্দরবানে “হোটেল হিলি রেইনবো” এর উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী খাগড়াছড়িতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নানিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাজস্থলীতে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন  রাজস্থলীতে যুব উন্নয়নের দুই মাসব্যাপী ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণ অনুষ্ঠিত  উখিয়ায় পরিত্যক্ত বস্তা থেকে দুই লাখ ইয়াবা উদ্ধার লামা-আলীকদমে সংরক্ষিত বন দখলের অভিযোগ, সক্রিয় ভূ-দখলদার চক্র রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা উপজেলা হাসপাতালে প্রতিনিয়ত বাড়ছে রোগী,কমছে বরাদ্দ ও জনবল খাগড়াছড়ি সীমান্তে ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবি রাঙ্গামাটি কোতয়ালী থানার বিশেষ অভিযানে ১১ গ্রেফতার ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু রাজস্থলীতে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন দীঘিনালায় নজরুল বর্ষের উদ্বোধন, কবিতা-গানে মুখর অডিটোরিয়াম অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর: নারায়ণগঞ্জ ভূমি অফিসের এ অনিয়মে ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ প্রকাশ

ফাইতংয়ে সড়ক উন্নয়ন প্রকল্পে গণশুনানি অনুষ্ঠিত

Reporter Name

মো. ইসমাইলুল করিম, লামা।
বান্দরবানের লামা উপজেলার ফাইতং এলাকায় বানিয়ারছড়া-গজালিয়া সড়ক উন্নয়ন প্রকল্প বিষয়ে অবহিতকরণ সভা ও গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল ৩টায় ফাইতং বাজার স্টেশনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও ঠিকাদার পক্ষের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন এলজিইডির বান্দরবান জেলা নির্বাহী প্রকৌশলী প্রতিপদ দেওয়ান, উপজেলা প্রকৌশলী আবু হানিফ, ফাইতং পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাবেদ মাহমুদ, প্রকল্পের ঠিকাদার মো. ফরিদুল আলম (সিআইপি), স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।

অবহিতকরণ সভায় প্রকল্পের কাজের ধরন, বাজেট, পরিবেশগত প্রভাব, সময়সীমা ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি স্থানীয়দের মতামত ও অভিযোগ শোনার সুযোগ রাখা হয়।

উপজেলা প্রকৌশলী আবু হানিফ বলেন, প্রকল্পের কাজের শুরুতেই গুণগত মান নিশ্চিত করা হবে এবং কোনো ধরনের অনিয়মের সুযোগ নেই। নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করা হবে বলে আশ্বাস দেন তিনি।

ঠিকাদার মো. ফরিদুল আলম বলেন, ফাইতং এলাকার সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে, তাই এ প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও মান বজায় রাখা হবে। তিনি অভিযোগ করেন, একটি মহল অপপ্রচার চালিয়ে উন্নয়ন কাজে বাধা দেওয়ার চেষ্টা করছে।

এদিকে, প্রকল্পে অনিয়মের অভিযোগ নিয়ে ঠিকাদার পক্ষ ও অভিযুক্ত ব্যক্তির মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য উঠে আসে। ঠিকাদার পক্ষের দাবি, চাঁদা না দেওয়ায় সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে। তবে অভিযুক্ত ব্যক্তি অভিযোগ অস্বীকার করে বলেন, অনিয়মের বিষয় তুলে ধরায় তাকে লক্ষ্য করে এসব অভিযোগ আনা হচ্ছে।

সভা শেষে এলজিইডির নির্বাহী প্রকৌশলী প্রতিপদ দেওয়ান প্রকল্প বাস্তবায়নে স্থানীয় জনগণ ও গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *