বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
পার্বত্য চট্টগ্রামের মানুষের ভাগ্য পরিবর্তনে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আগ্রহী: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ- পার্বত্য মন্ত্রী সাচিং প্রু আশিকা ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েটস এর উদ্যোগে প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত মহালছড়ি উপজেলায় জাবারং কল্যান সমিতির আয়োজনে প্রকল্প অবহিতকরণ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত খাগড়াছড়িতে জেলা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী সুধী সমাবেশ ও র‌্যালী ১১টি মাদক মামলার এজাহারনামীয় আসামি নয়ন চৌধুরী ৩৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার গুইমারায় সিন্দুকছড়ি জোনের মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত মাতামুহুরীর অব্যাহত ভাঙ্গনে বিলীনের পথে শতবর্ষী মেরাখোলা কবরস্থান বিলাইছড়িতে বিনামূল্যে ৮ হাজার ৪০০ চারা বিতরণ কাপ্তাইয়ে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ ঘর নেই, স্বজন নেই—জরাজীর্ণ যাত্রী ছাউনিতে ৭৫ বছরের অসুস্থ জহুরা পেরাছড়ায় কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের ত্রৈমাসিক সভা পর্যটন সম্ভাবনার নতুন দুয়ার খুলছে রাজস্থলীর ‘বড় ঝর্ণা’ খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে বেকারদের জন্য বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ নতুন দায়িত্ব পেয়েই দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্যবৃন্দরা ঈদগাঁওতে মাদকের সরঞ্জামসহ ১২ মাদকসেবী আটক

বন্যায় বসতঘর হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন বাঘাইছড়ির শওকত আলী

Reporter Name

মোঃ আব্দুজ জাহের, রাঙামাটি প্রতিনিধি।।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সাম্প্রতিক ভয়াবহ বন্যায় বসতঘর হারিয়ে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন শওকত আলী। প্রবল স্রোতে তার একমাত্র বসতবাড়িটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যাওয়ায় বর্তমানে পরিবার-পরিজন নিয়ে নিরাপদ আশ্রয়ের সংকটে রয়েছেন তিনি।

জানা গেছে, শওকত আলীর বাড়ি বাঘাইছড়ি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মুসলিম ব্লক গুচ্ছগ্রামে। সাম্প্রতিক বন্যার পানির তীব্র স্রোতে তার বসতঘরটি ভেঙে যায়। এতে ঘরের আসবাবপত্র, প্রয়োজনীয় সামগ্রীসহ দৈনন্দিন ব্যবহারের বিভিন্ন জিনিসপত্র নষ্ট হয়ে যায়।

স্থানীয়রা জানান, আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় শওকত আলীর পক্ষে নতুন করে ঘর নির্মাণ করা সম্ভব হচ্ছে না। বর্তমানে তিনি পরিবার নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে দিন পার করছেন।

শওকত আলী বলেন, “বন্যায় আমার সবকিছু শেষ হয়ে গেছে। পরিবার নিয়ে খুব কষ্টে আছি। মাথা গোঁজার মতো নিরাপদ কোনো আশ্রয় নেই। প্রশাসন ও সমাজের বিত্তবান মানুষের সহযোগিতা পেলে আবার নতুন করে ঘর নির্মাণ করে স্বাভাবিক জীবনে ফিরতে পারব।”

এদিকে, স্থানীয় বাসিন্দারা শওকত আলীর পরিবারের জন্য দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসনের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন। তারা বলেন, মানবিক বিবেচনায় ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়ানো জরুরি।

এলাকাবাসীর প্রত্যাশা, প্রশাসন ও সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের সহযোগিতায় শওকত আলী দ্রুত পুনর্বাসিত হয়ে আবারও নিরাপদ আশ্রয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *