মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ- পার্বত্য মন্ত্রী সাচিং প্রু আশিকা ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েটস এর উদ্যোগে প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত মহালছড়ি উপজেলায় জাবারং কল্যান সমিতির আয়োজনে প্রকল্প অবহিতকরণ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত খাগড়াছড়িতে জেলা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী সুধী সমাবেশ ও র‌্যালী ১১টি মাদক মামলার এজাহারনামীয় আসামি নয়ন চৌধুরী ৩৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার গুইমারায় সিন্দুকছড়ি জোনের মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত মাতামুহুরীর অব্যাহত ভাঙ্গনে বিলীনের পথে শতবর্ষী মেরাখোলা কবরস্থান বিলাইছড়িতে বিনামূল্যে ৮ হাজার ৪০০ চারা বিতরণ কাপ্তাইয়ে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ ঘর নেই, স্বজন নেই—জরাজীর্ণ যাত্রী ছাউনিতে ৭৫ বছরের অসুস্থ জহুরা পেরাছড়ায় কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের ত্রৈমাসিক সভা পর্যটন সম্ভাবনার নতুন দুয়ার খুলছে রাজস্থলীর ‘বড় ঝর্ণা’ খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে বেকারদের জন্য বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ নতুন দায়িত্ব পেয়েই দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্যবৃন্দরা ঈদগাঁওতে মাদকের সরঞ্জামসহ ১২ মাদকসেবী আটক ঈদগাঁওতে অবৈধ টমটম, অটোরিক্সা ও মোটর সাইকেলের বিরুদ্ধে একশন শুরু

বরকলের দুর্গম পাহাড়ে ১২ বিজিবির জনসচেতনতামূলক সভা

তাসলিম উদ্দিন, বরকল প্রতিনিধি।।

রাঙামাটির বরকল উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা জিরারখামারে জনসচেতনতামূলক সভা করেছে ১২ বিজিবি। রবিবার (৪ জানুয়ারি ২০২৬) সকাল ৯টায় ছোট হরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি)’র দায়িত্বপূর্ণ তৈবাংছড়া এলাকার জিরারখামার বিজিবি ক্যাম্পে এ সভা অনুষ্ঠিত হয়।

জিরারখামার বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় স্থানীয় জনসাধারণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে গুজব, বিভ্রান্তি ও সহিংসতা থেকে দূরে থেকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে স্থানীয় জনগণকে উদ্বুদ্ধ করা হয়। পাশাপাশি মাদক সেবনের ফলে শারীরিক, মানসিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষতিকর দিক ও এর কুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

এসময় এলাকায় কোনো অপরিচিত বা সন্দেহজনক ব্যক্তির চলাচল পরিলক্ষিত হলে তাৎক্ষণিকভাবে বিজিবিকে অবহিত করার জন্য নির্দেশনা দেওয়া হয়। শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় বাঙালি ও পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সহাবস্থানের ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া এলাকায় চাঁদাবাজি প্রতিরোধের বিষয়েও আলোচনা করা হয়।

সভায় নারী ও শিশু পাচার প্রতিরোধে বিজিবিকে প্রয়োজনীয় তথ্য সরবরাহের আহ্বান জানানো হয় এবং পাচার কাজে জড়িতদের বিষয়ে তথ্য দেওয়ার জন্য স্থানীয়দের অনুরোধ করা হয়। ক্যাম্প কমান্ডার তাঁর বক্তব্যে দায়িত্বপূর্ণ এলাকার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বজায় রাখা ও স্থানীয় বিভিন্ন সমস্যা সমাধানে বিজিবির ভূমিকা তুলে ধরেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *