মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
পার্বত্য মন্ত্রী রাজপুত্র জেরীকে বান্দরবানে রাজকীয় সংবর্ধনায় বান্দরবানে “হোটেল হিলি রেইনবো” এর উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী খাগড়াছড়িতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নানিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাজস্থলীতে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন  রাজস্থলীতে যুব উন্নয়নের দুই মাসব্যাপী ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণ অনুষ্ঠিত  উখিয়ায় পরিত্যক্ত বস্তা থেকে দুই লাখ ইয়াবা উদ্ধার লামা-আলীকদমে সংরক্ষিত বন দখলের অভিযোগ, সক্রিয় ভূ-দখলদার চক্র রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা উপজেলা হাসপাতালে প্রতিনিয়ত বাড়ছে রোগী,কমছে বরাদ্দ ও জনবল খাগড়াছড়ি সীমান্তে ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবি রাঙ্গামাটি কোতয়ালী থানার বিশেষ অভিযানে ১১ গ্রেফতার ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু রাজস্থলীতে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন দীঘিনালায় নজরুল বর্ষের উদ্বোধন, কবিতা-গানে মুখর অডিটোরিয়াম অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর: নারায়ণগঞ্জ ভূমি অফিসের এ অনিয়মে ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ প্রকাশ

বরকলে ইউনিয়ন পরিষদের সেবা নিয়ে ভোগান্তি, অনিয়মের অভিযোগ

Reporter Name

তসলিম উদ্দিন, বরকল প্রতিনিধি।।
রাঙামাটির বরকল উপজেলার ৪ নম্বর ভূষণছড়া ইউনিয়ন পরিষদে নিয়মিত সেবা না পাওয়ার অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, সপ্তাহের অধিকাংশ দিন ইউনিয়ন পরিষদের কার্যক্রম কার্যত বন্ধ থাকায় জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ বিভিন্ন সরকারি সেবা নিতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন ইউনিয়নের হাজারো মানুষ।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার ভূষণছড়া বাজারের দিন হওয়ায় ইউনিয়ন পরিষদে কিছুটা কার্যক্রম চলে। তবে সপ্তাহের অন্যান্য দিন পরিষদে নিয়মিত কার্যক্রম পরিচালিত হয় না বলে অভিযোগ তাঁদের। এতে দূরদূরান্ত থেকে সেবা নিতে আসা মানুষকে ফিরে যেতে হচ্ছে।

সরেজমিনে গিয়ে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সংশ্লিষ্ট কয়েকজন কর্মচারীকে পাওয়া যায়নি বলে স্থানীয়রা জানান। তাঁদের অভিযোগ, ইউনিয়ন পরিষদে একজন সচিব, একজন উদ্যোক্তা ও একজন তথ্যসেবা প্রদানকারী (কম্পিউটার অপারেটর) দায়িত্বে থাকলেও তাঁরা নিয়মিত অফিস করেন না।

স্থানীয় বাসিন্দা কদর আলী অভিযোগ করেন, তথ্যসেবা প্রদানকারী (কম্পিউটার অপারেটর) মো. লিটনকে গত পাঁচ বছরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়মিত দেখেননি তিনি। তাঁর দাবি, লিটন রাঙামাটি থেকে সরকারি বেতন-ভাতা গ্রহণ করেন এবং শুধু বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদে আসেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মো. লিটন বলেন, তিনি শুধু বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যান এবং প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসেন।

এদিকে ইউনিয়ন পরিষদের সচিব রূপায়ণ খীসার বিরুদ্ধেও নিয়মিত অফিস না করার অভিযোগ করেছেন স্থানীয় কয়েকজন। স্থানীয় বাসিন্দা নিজাম সওদাগর অভিযোগ করেন, রূপায়ণ খীসা নিয়মিত ইউনিয়ন পরিষদে অফিস করেন না। তাঁর দাবি, সরকারি চাকরির পাশাপাশি রূপায়ণ খীসা ঠিকাদারি কাজের সঙ্গেও জড়িত।

তবে অভিযোগ অস্বীকার করে রূপায়ণ খীসা বলেন, তিনি বুধবার ও বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অফিস করেন। স্থায়ী চেয়ারম্যান না থাকায় প্রশাসকের দায়িত্বে থাকা কর্মকর্তা রাঙামাটিতে অবস্থান করেন। ফলে বিভিন্ন কাগজপত্রে স্বাক্ষরের প্রয়োজন হলে তাঁকেও রাঙামাটিতে থাকতে হয়।

ঠিকাদারি কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগের বিষয়ে রূপায়ণ খীসা বলেন, তিনি ঠিকাদারদের সহযোগিতা করেন।

স্থানীয়দের আরেকটি অভিযোগ, ৩ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ জ্ঞানপ্রিয় চাকমা কীভাবে ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন, তা নিয়েও প্রশ্ন রয়েছে।

তবে এ বিষয়ে জ্ঞানপ্রিয় চাকমার বক্তব্য পাওয়া যায়নি।

বর্তমানে ৪ নম্বর ভূষণছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে কেউ না থাকায় প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন বরকল উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রেজাউল করিম।

ইউনিয়ন পরিষদের কার্যক্রম বন্ধ থাকা এবং কর্মীদের নিয়মিত অফিস না করার অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে প্রশাসক রেজাউল করিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

এ ছাড়া বরকল উপজেলায় বর্তমানে স্থায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা না থাকায় এ বিষয়ে উপজেলা প্রশাসনেরও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

স্থানীয় বাসিন্দাদের দাবি, ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়মিত করা এবং সেবা প্রদানের ক্ষেত্রে কোনো অনিয়ম হয়ে থাকলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। তাঁদের প্রত্যাশা, সংশ্লিষ্ট প্রশাসন অভিযোগগুলো যাচাই করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *