বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
পানছড়িতে ছয় পূজামণ্ডপে ৩ বিজিবির আর্থিক অনুদান ঈদগাঁওতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের জনসচেতনতামূলক কর্মসূচি পাহাড়ে সশস্ত্র সংগঠন নিষিদ্ধের দাবি পিসিসিপির; সাজেকে যৌথ বাহিনীর অভিযানের দাবি রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) কর্তৃক চট্টগ্রাম রিজিয়ন আন্ত: ব্যাটালিয়ন ভলিবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত “রাঙ্গামাটি জার্নালিস্ট ক্লাব” এর আত্মপ্রকাশ; নেতৃত্বে আজিজুল-লোকমান খাগড়াছড়িতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত আসন্ন শারদীয় দূর্গা পূজা-২০২৬ উপলক্ষে বিভিন্ন পূজামন্ডপে পানছড়ি ৩ বিজিবি’র আর্থিক অনুদান প্রদান খাগড়াছড়িতে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালন, শিক্ষা ও অধিকার রক্ষার আহ্বান মাটিরাঙ্গায় প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ৪১টি বৌদ্ধ মন্দিরে খাদ্যশস্য বিতরণ রাঙ্গুনিয়ায় ইস্টার্ন কেমিক্যাল কারখানা পুনরায় চালুর উদ্যোগ ঈদগাঁও আলমাছিয়া মাদ্রাসায় ৩৭ ফাজিল পরীক্ষার্থীকে বিদায় সংবর্ধনা পানছড়িতে প্রয়াত বিএনপি নেতাকর্মীদের স্মরণে সভা ও মরণোত্তর সম্মাননা প্রদান বিলাইছড়ির ধুপপানিতে ছয় পরিবার পেল ঢেউটিন ও নগদ সহায়তা রামগড়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত খাগড়াছড়িতে কুকিছড়া ত্রিরত্নাঙ্কুর বৌদ্ধ বিহারের সম্প্রসারিত ভবন উদ্বোধন বিলাইছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

বরকলে বিজিবির উদ্যোগে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরকল প্রতিনিধি।।

রাঙ্গামাটির বরকল উপজেলায় ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি)-এর উদ্যোগে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভূষণছড়া এলাকার ভূষণছড়া বিজিবি ক্যাম্প প্রাঙ্গণে আয়োজিত এ সভায় ক্যাম্প কমান্ডারের সভাপতিত্বে স্থানীয় জনসাধারণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে গুজব, বিভ্রান্তি ও সহিংসতা থেকে বিরত থেকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে স্থানীয় জনগণকে উদ্বুদ্ধ করা হয়। একই সঙ্গে মাদক সেবনের ফলে শারীরিক, মানসিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষতিকর দিক এবং এর কুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

এলাকায় কোনো অপরিচিত ব্যক্তি বা সন্দেহজনক চলাচল পরিলক্ষিত হলে তাৎক্ষণিকভাবে বিজিবিকে অবহিত করার জন্য উপস্থিতদের নির্দেশনা দেওয়া হয়। শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় বাঙালি ও পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক সহাবস্থানের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি এলাকায় চাঁদাবাজি প্রতিরোধের বিষয়েও আলোচনা করা হয়।

সভায় নারী ও শিশু পাচার প্রতিরোধে বিজিবিকে প্রয়োজনীয় তথ্য সরবরাহে সহযোগিতা করার আহ্বান জানানো হয় এবং পাচার কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়। এছাড়া ক্যাম্প কমান্ডার দায়িত্বপূর্ণ এলাকার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বজায় রাখা এবং স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন।বরকলে বিজিবির উদ্যোগে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

রাঙ্গামাটির বরকল উপজেলায় ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি)-এর উদ্যোগে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভূষণছড়া এলাকার ভূষণছড়া বিজিবি ক্যাম্প প্রাঙ্গণে আয়োজিত এ সভায় ক্যাম্প কমান্ডারের সভাপতিত্বে স্থানীয় জনসাধারণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে গুজব, বিভ্রান্তি ও সহিংসতা থেকে বিরত থেকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে স্থানীয় জনগণকে উদ্বুদ্ধ করা হয়। একই সঙ্গে মাদক সেবনের ফলে শারীরিক, মানসিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষতিকর দিক এবং এর কুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

এলাকায় কোনো অপরিচিত ব্যক্তি বা সন্দেহজনক চলাচল পরিলক্ষিত হলে তাৎক্ষণিকভাবে বিজিবিকে অবহিত করার জন্য উপস্থিতদের নির্দেশনা দেওয়া হয়। শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় বাঙালি ও পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক সহাবস্থানের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি এলাকায় চাঁদাবাজি প্রতিরোধের বিষয়েও আলোচনা করা হয়।

সভায় নারী ও শিশু পাচার প্রতিরোধে বিজিবিকে প্রয়োজনীয় তথ্য সরবরাহে সহযোগিতা করার আহ্বান জানানো হয় এবং পাচার কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়। এছাড়া ক্যাম্প কমান্ডার দায়িত্বপূর্ণ এলাকার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বজায় রাখা এবং স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *