বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঐতিহ্যবাহী ফসল ফিরিয়ে আনা ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় খাগড়াছড়িতে ST-NRM প্রকল্পের সাফল্য উদযাপন খাগড়াছড়ি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন সভাপতি সমির মল্লিক, সাধারণ সম্পাদক দিদারুল আলম রাজু লামায় দুইজনের বিরুদ্ধে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ মহালছড়িতে শতাধিক মানুষের বিনামূল্যে চিকিৎসাসেবা ইসলামপুরে ইয়াবা সেবনের প্রস্তুতিকালে ৪ জন গ্রেফতার শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় নেতা শামীমের বাসায় খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ মাটিরাঙ্গায় দুর্গম কাইলা সিং পাড়ায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও শিক্ষা উপকরণ বিতরণ কাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউটসের প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধন বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (সা.) উদযাপন ডিজিটাল যুগেও বিচ্ছিন্ন কুরুকপাতা রাঙ্গুনিয়ায় হামিদিয়া খাইরিয়া মাদ্রাসায় মিলাদ মাহফিল ও পুরস্কার বিতরণ মায়ের ক্যানসার, অভাবও দমাতে পারেনি মাইমুনাকে বাঘাইহাট ব্যাটালিয়নের উদ্যোগে চিকিৎসা ও শিক্ষাসামগ্রী ক্রয়ে আর্থিক সহায়তা বাঘাইছড়িতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস লামায় উপজেলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস দীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য জুলুস

বরকলে ভারতে পাচারের সময় ২.১ টন ইউরিয়া সার জব্দ

Reporter Name

তসলিম উদ্দিন, বরকল প্রতিনিধি।।
রাঙামাটির বরকল সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে পাচারের সময় ২ হাজার ১০০ কেজি ইউরিয়া সার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)| শুক্রবার সকালে ছোট হরিনা বিজিবির অধীন ১২ বিজিবির ঘাট এলাকায় নদীপথে চলাচলকারী একটি নৌযানে তল্লাশি চালিয়ে এসব সার জব্দ করা হয়|

বিজিবি সূত্র জানায়, সীমান্ত দিয়ে সার পাচারের গোপন সংবাদের ভিত্তিতে টহল জোরদার করা হয়| এ সময় নদীপথে চলাচলকারী বিভিন্ন নৌযানে তল্লাশি চালানোর একপর্যায়ে পাচারের উদ্দেশ্যে নেওয়া ২ হাজার ১০০ কেজি ইউরিয়া সার পাওয়া যায়|

অভিযানে ১২ বিজিবির হাবিলদার কে. এম. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি টহল দল অংশ নেয়| জব্দ করা সারের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি| তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি|

বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় সারসহ বিভিন্ন পণ্যের অবৈধ পাচার রোধে নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে| এর আগে গত মাসে পৃথক অভিযানে ৩ হাজার ৫৫০ কেজি ইউরিয়া ও টিএসপি সার জব্দ করা হয়|

সীমান্ত দিয়ে যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে বিজিবি|


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *