শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
পাহাড়ের দুর্গমে আলোর দিশারী ‘কইংগ্রী পঞ্ঞা আরং’: নানা আয়োজনে ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লক্ষ্মীছড়ির দুর্গম ইন্দ্রসিংপাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পেইন থাইল্যান্ডে আন্তর্জাতিক এবাকাস প্রতিযোগিতায় সিলভার মেডেল অর্জন ইউএনও মো. মঈন উদ্দিনের কন্যা মানহা কর্মজীবী নারীদের মানসিক শান্তি ও সন্তানদের নিরাপদ আশ্রয় নিশ্চিত করার ওপর জোর দিলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল বাইশারীতে কাঠ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার বাঘাইছড়িতে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় ৫৭ রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা দীঘিনালায় অতিরিক্ত মজুদের অভিযোগে ২১ টন সার জব্দ বাল্যবিয়ের শিকার থেকে নির্যাতিত নারী-শিশুর পাশে সাজেদা রাজস্থলীতে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত শিক্ষার্থীদের লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে হবে: পার্বত্য মন্ত্রী কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ২৮ লাখ টাকা জব্দ, আটক ২ খাগড়াছড়িতে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবার পেল নগদ আর্থিক সহায়তা খাগড়াছড়িতে খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধে জেলা অ্যাডভোকেসি সভা বিদায়ের মঞ্চে অশ্রুসিক্ত মহালছড়ির শিক্ষকরা, সম্মান জানাল প্রাথমিক শিক্ষা পরিবার সরকারি খরচে আইনগত সহায়তা প্রদানে বাঘাইছড়িতে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত দীঘিনালায় বন্যাদুর্গত ২৫০ পরিবারকে রেড ক্রিসেন্টের খাদ্য সহায়তা

বাঘাইছড়িতে অসহায় ৬৭ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

ওমর ফারুক, বাঘাইছড়ি প্রতিনিধি।।

রাঙ্গামাটির বাঘাইছড়িতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও সুবিধাবঞ্চিত ৬৭টি পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘাইছড়ি শাখার উদ্যোগে মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি ও জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট রহমতুল্লাহ। তিনি বলেন, ঈদের আনন্দ সমাজের সব শ্রেণির মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া সামাজিক ও নৈতিক দায়িত্ব। এ ধরনের উদ্যোগ সমাজে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদারে ভূমিকা রাখে।

বাঘাইছড়ি উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি মো. আবসার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের টিম সদস্য আব্দুল কাইয়ুম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট হাসান আলী, পৌর সভাপতি নেয়ামত উল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ ও উপকারভোগীরা।

উপকারভোগীরা এ ধরনের উদ্যোগকে সমাজের অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *