রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান দীঘিনালায় বন্যাদুর্গত ৩০০ পরিবারের পাশে দাঁড়ালেন এমপি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া পানছড়িতে বন্যাদুর্গত ৯০ পরিবারের মাঝে জরুরি খাদ্য সহায়তা বিতরণ ঈদগাঁওয়ে বন্যাদুর্গত ২,৪২৬ সদস্যকে ২৪ লাখ টাকার আর্থিক সহায়তা পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কলেজছাত্রীকে শিক্ষা সামগ্রী ও পোশাক উপহার বান্দরবানে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্যসেবায় সেনা রিজিয়নের প্রশিক্ষণ কর্মসূচি বাঘাইছড়িতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি, বিতরণ ২৮ হাজার ৯০০ চারা লামায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ শুরু খাগড়াছড়ি সেনা জোনের উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ২ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ যৌতুক ও মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার থেকেই পরিবর্তনের সূচনা করতে হবে; পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী বান্দরবানে হামে আক্রান্ত দুই শিশু জানে না, তাদের মা আর বেঁচে নেই বান্দরবান সদর হাসপাতাল এলাকায় জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ৩৫ হাজার বৃক্ষের চারা বিতরণ মাটিরাঙ্গায় দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসাসেবা বাঘাইছড়িতে বন্যাদুর্গত ৯০ পরিবারকে ৩০ কেজি করে চাল বিতরণ পানছড়িতে বিনামূল্যে চর্ম ও এলার্জি চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১০০ রোগী

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে ভারতীয় মদ, সিগারেট ও কসমেটিকস জব্দ

Reporter Name

বাঘাইছড়ি প্রতিনিধি।।
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মদ, সিগারেট ও কসমেটিকস সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৯ জুন) রাত প্রায় ১১টার দিকে মারিশ্যা-দীঘিনালা সড়কের নালকাটা ছড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ২৭ বিজিবি মারিশ্যা জোনের সহকারী পরিচালক (এডি) হাফিজুর রহমান।

অভিযান চলাকালে একটি দ্রুতগামী মোটরসাইকেলের দুই আরোহীকে থামার সংকেত দেওয়া হলে তারা মোটরসাইকেলে থাকা একটি বস্তা ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা পরিত্যক্ত বস্তাটি তল্লাশি করে ১২ বোতল ভারতীয় মদ, ৩৯ কার্টন ভারতীয় সিগারেট এবং বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী উদ্ধার করেন।

জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিষয়টি নিশ্চিত করে ২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজিবি জানিয়েছে, জব্দ করা মালামাল বিধি অনুযায়ী পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *