রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষার পাশাপাশি ক্রীড়া, সাংস্কৃতি প্রতিভা অন্বেষণ, বিকাশ ও মানোন্নয়নে খাগড়াছড়ি জেলা ছাত্রদলের উদ্যোগে কমিটি গঠন অপুষ্টি প্রতিরোধ ও ঝুঁকিপূর্ণ শিশুদের পুষ্টি উন্নয়নে গুরুত্বারোপ; আশিকার অবহিতকরণ সভা দুর্গম পাহাড়ে বিদ্যুতের আলো ছড়াচ্ছে সোলার, বাড়ছে চাহিদা মহালছড়িতে কর্মক্ষমতা ও জীবিকার সুযোগ বৃদ্ধির লক্ষ্যে রিডিং গ্লাস প্রকল্পের উদ্বোধনী সভা বাইশারী উচ্চ বিদ্যালয় ও কলেজে ৪২ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান পাহাড়ে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রতি খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডারের আহ্বান নানিয়ারচরে ৩০ শিক্ষানবিশকে নিয়ে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন বাঙ্গালহালিয়ায় ৭ লিটার চোলাইমদসহ তৃতীয় লিঙ্গের ব্যক্তি আটক রামুতে এসএসসিতে জিপিএ-৫ ও প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেড় লাখ ইয়াবা উদ্ধারের মামলায় রামুতে আসামি ফারুক গ্রেপ্তার বান্দরবান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক সংকট বিলুপ্তপ্রায় ভাষা সংরক্ষণে ‘ভাষা ও সংস্কৃতি চর্চা উদ্বোধন নানিয়ারচরে জামায়াতে ইসলামীর সীরাত মাহফিল পানছড়িতে ন্যাশনাল লাইফ ইনসুরেন্সের উন্নয়ন সভা, গ্রাহকদের মাঝে চেক বিতরণ আলীকদমে পুলিশের অভিযানে চোলাই মদসহ আটক ৪ কাপ্তাইয়ের কর্ণফুলী পেপার মিলস্ পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান ড: মোঃ মাহমুদুর রহমান

বান্দরবানের লামায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু

মো. ইসমাইলুল করিম, লামা প্রতিনিধি

পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলায় অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণের লক্ষ্যে তথ্য সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হারগাজা পশ্চিম মারমা পাড়া থেকে শুরু হয়ে মহেশখালীপাড়া ০২ নম্বর ওয়ার্ড এলাকায় এ কার্যক্রমের সূচনা হয়।

উদ্বোধন করেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) লামা উপজেলা শাখার সাবেক সভাপতি আব্দুর রব, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাঙ্গীর আলম খান, ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন মজুমদার, সাবেক ইউপি সদস্য আকরাম, বিএনপি নেতা ইব্রাহিম এবং ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য জোসনা আক্তার লিলিসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন বলেন, প্রাথমিক পর্যায়ে ফাঁসিয়াখালী ইউনিয়নে তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ কার্যক্রম দ্রুত সম্পন্ন করে পর্যায়ক্রমে অন্যান্য ইউনিয়ন ও লামা পৌরসভায় ফ্যামিলি কার্ড প্রদান করা হবে।

তিনি আরও জানান, তারেক রহমান–এর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে পার্বত্য চট্টগ্রামে প্রথমবারের মতো ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন থেকে শুরু করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে প্রকৃত সুবিধাভোগীদের সঠিকভাবে শনাক্ত করে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনা হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *