মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
পার্বত্য মন্ত্রী রাজপুত্র জেরীকে বান্দরবানে রাজকীয় সংবর্ধনায় বান্দরবানে “হোটেল হিলি রেইনবো” এর উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী খাগড়াছড়িতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নানিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাজস্থলীতে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন  রাজস্থলীতে যুব উন্নয়নের দুই মাসব্যাপী ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণ অনুষ্ঠিত  উখিয়ায় পরিত্যক্ত বস্তা থেকে দুই লাখ ইয়াবা উদ্ধার লামা-আলীকদমে সংরক্ষিত বন দখলের অভিযোগ, সক্রিয় ভূ-দখলদার চক্র রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা উপজেলা হাসপাতালে প্রতিনিয়ত বাড়ছে রোগী,কমছে বরাদ্দ ও জনবল খাগড়াছড়ি সীমান্তে ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবি রাঙ্গামাটি কোতয়ালী থানার বিশেষ অভিযানে ১১ গ্রেফতার ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু রাজস্থলীতে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন দীঘিনালায় নজরুল বর্ষের উদ্বোধন, কবিতা-গানে মুখর অডিটোরিয়াম অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর: নারায়ণগঞ্জ ভূমি অফিসের এ অনিয়মে ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ প্রকাশ

বান্দরবানে কালবৈশাখীতে বজ্রপাতের শব্দে আতঙ্কিত হয়ে বৃদ্ধের মৃত্যু, গাছের ডাল পড়ে নারী আহত

Reporter Name

বান্দরবান প্রতিনিধি ॥
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্কিত হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। একই দিনে পৃথক ঘটনায় ঝড়ের তীব্র বাতাসে চলন্ত সিএনজিচালিত অটোরিকশার ওপর গাছের ডাল পড়ে এক নারী গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে বাইশারী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তুফান আলী পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত মোস্তাক আহমেদ (৬৫) স্থানীয়ভাবে ‘রিফুজি মোস্তাক’ নামে পরিচিত। তিনি মৃত উলা মিয়ার ছেলে।

পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো দুপুরে খাবার শেষে মোস্তাক আহমেদ নিজস্ব পানের বরজ ও রাবার নার্সারিতে যান। এ সময় হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে তিনি বাড়ির উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে ফাড়িখাল এলাকায় পৌঁছালে বজ্রপাতের বিকট শব্দে আতঙ্কিত হয়ে পানিতে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে পথচারীরা মরদেহ দেখতে পেয়ে স্থানীয় ইউপি সদস্য আবু তাহেরকে খবর দেন। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে বিষয়টি বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।

এদিকে একই দিন বিকাল আড়াইটার দিকে নাইক্ষ্যংছড়ি থেকে বাইশারী বাজারগামী একটি চলন্ত সিএনজিচালিত অটোরিকশার ওপর দক্ষিণ বাইশারী এলাকায় মাইক বাদশার বাড়ির সামনে ঝড়ের প্রবল বাতাসে গাছের ডাল ভেঙে পড়ে। এতে যানবাহনটি ক্ষতিগ্রস্ত হয় এবং হাজেরা খাতুন (৪০) নামে এক নারী যাত্রী গুরুতর আহত হন।

স্থানীয়রা জানান, মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে রক্তাক্ত অবস্থায় তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, ঘটনাটি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী ইনচার্জ এসআই অঞ্জন দাশ গুপ্ত বলেন, নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় ঘটনাস্থলে অবস্থান করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *