বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পার্বত্য চট্টগ্রামের মানুষের ভাগ্য পরিবর্তনে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আগ্রহী: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ- পার্বত্য মন্ত্রী সাচিং প্রু আশিকা ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েটস এর উদ্যোগে প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত মহালছড়ি উপজেলায় জাবারং কল্যান সমিতির আয়োজনে প্রকল্প অবহিতকরণ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত খাগড়াছড়িতে জেলা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী সুধী সমাবেশ ও র‌্যালী ১১টি মাদক মামলার এজাহারনামীয় আসামি নয়ন চৌধুরী ৩৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার গুইমারায় সিন্দুকছড়ি জোনের মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত মাতামুহুরীর অব্যাহত ভাঙ্গনে বিলীনের পথে শতবর্ষী মেরাখোলা কবরস্থান পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব হলেন মোহাম্মদ রাশেদুল হক বিলাইছড়িতে বিনামূল্যে ৮ হাজার ৪০০ চারা বিতরণ কাপ্তাইয়ে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ ঘর নেই, স্বজন নেই—জরাজীর্ণ যাত্রী ছাউনিতে ৭৫ বছরের অসুস্থ জহুরা পেরাছড়ায় কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের ত্রৈমাসিক সভা পর্যটন সম্ভাবনার নতুন দুয়ার খুলছে রাজস্থলীর ‘বড় ঝর্ণা’ খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে বেকারদের জন্য বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ নতুন দায়িত্ব পেয়েই দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্যবৃন্দরা

বান্দরবানে ২ হাজার রোগীকে বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু চিকিৎসা সেবা প্রদানের উদ্যোগ

Reporter Name

বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি।।
পার্বত্য অঞ্চলের প্রান্তিক ও অসহায় জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু চিকিৎসা সেবা প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

আগামী ৪ জুলাই বান্দরবান সদর উপজেলার রেইছা উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী একটি বিনামূল্যের চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হবে। এতে প্রায় ২ হাজার রোগীকে প্রাথমিক স্বাস্থ্যসেবা ও চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হবে।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে বান্দরবান সদরের মধ্যমপাড়ায় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে আয়োজক কমিটির সভাপতি উছোমং মার্মা জানান, ক্যাম্পে চট্টগ্রামের অভিজ্ঞ ১০ জন চক্ষু বিশেষজ্ঞসহ মোট ১৪ জন চিকিৎসক অংশ নেবেন। রোগীদের চক্ষু পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিনামূল্যে বিতরণ করা হবে।

এছাড়া যেসব রোগীর ছানি অপারেশন প্রয়োজন হবে, তাদেরকে বিনামূল্যে চট্টগ্রামে নিয়ে গিয়ে লায়ন্স দাতব্য হাসপাতালের মাধ্যমে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হবে।

আয়োজকরা জানান, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং-এর সার্বিক ব্যবস্থাপনায় এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় এ কার্যক্রম পরিচালিত হবে।

সংবাদ সম্মেলনে আয়োজক কমিটির সদস্য প্রকৃতি বড়ুয়া, মাহাবুব হাসান খাঁন বাবুল, সাইফুল ইসলাম, আব্দুল মান্নান, উচসিং মার্মাসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *