বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
পার্বত্য চট্টগ্রামের মানুষের ভাগ্য পরিবর্তনে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আগ্রহী: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ- পার্বত্য মন্ত্রী সাচিং প্রু আশিকা ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েটস এর উদ্যোগে প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত মহালছড়ি উপজেলায় জাবারং কল্যান সমিতির আয়োজনে প্রকল্প অবহিতকরণ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত খাগড়াছড়িতে জেলা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী সুধী সমাবেশ ও র‌্যালী ১১টি মাদক মামলার এজাহারনামীয় আসামি নয়ন চৌধুরী ৩৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার গুইমারায় সিন্দুকছড়ি জোনের মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত মাতামুহুরীর অব্যাহত ভাঙ্গনে বিলীনের পথে শতবর্ষী মেরাখোলা কবরস্থান পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব হলেন মোহাম্মদ রাশেদুল হক বিলাইছড়িতে বিনামূল্যে ৮ হাজার ৪০০ চারা বিতরণ কাপ্তাইয়ে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ ঘর নেই, স্বজন নেই—জরাজীর্ণ যাত্রী ছাউনিতে ৭৫ বছরের অসুস্থ জহুরা পেরাছড়ায় কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের ত্রৈমাসিক সভা পর্যটন সম্ভাবনার নতুন দুয়ার খুলছে রাজস্থলীর ‘বড় ঝর্ণা’ খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে বেকারদের জন্য বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ নতুন দায়িত্ব পেয়েই দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্যবৃন্দরা

বিজয় দিবসে গুণীজন সম্মাননা পেলেন সৈয়দা ইকবাল মান্দ বানু

নিজস্ব প্রতিবেদক।।

নিজস্ব প্রতিবেদক।।
বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী ও সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের সহধর্মিণী এবং স্বেচ্ছাসেবী সংগঠন ‘সুরভি’ প্রতিষ্ঠা সৈয়দা ইকবাল মান্দ বানু সমাজ সেবায় অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ ‘গুণীজন সম্মামনা’ পেয়েছেন।

আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) মহান বিজয় দিবস উপলক্ষে— সম্মাননা স্মারক-২০২৫ শীর্ষক এই সম্মান জানিয়েছে ধানমন্ডি সোসাইটি।
‘শান্তি সমৃদ্ধি ভালোবাসা’ স্লোগানকে ধারণ করে রাজধানীর ধানমন্ডি ৪নং খেলার মাঠে দুই দিনব্যাপী ১৫ ও ১৬ ডিসেম্বর, ২০২৫ ‘বিজয় মেলা ও সাংস্কৃতিক উৎসব’ উদযাপন অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ও বিশিষ্ট কার্ডিওলোজিস্ট ডা. জুবাইদা রহমানের গর্বিত মাতা হলেন সৈয়দা ইকবাল মান্দ বানু। তিনি ১৯৭৯ সালে ‘সুরভি’ প্রতিষ্ঠা করেন। গত ৪৬ বছরে প্রায় ২৮ লাখ শিশু-কিশেরকে সুশিক্ষায় শিক্ষিত করেন।
সৈয়দা ইকবাল মান্দ বানু দেশের অবহেলিত এবং সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে ‘সুরভি’র প্রতিষ্ঠাতা করেন।

১৯৭৯ সালের ১লা ফেব্রুয়ারি মাত্র একজন ছাত্রী নিয়ে সুরভি’র সার্থকতার যাত্রা শুরু হয়। বিগত ৪৬ বছরের কঠোর পরিশ্রমের ফলে ‘সুরভি’ অগনিত শিশু-কিশোরদের জীবন উজ্জ্বল করেছে। ঝরাপাতার মতো তাঁদের পরিনতি না, বরং তাঁরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে সুপ্রতিষ্ঠিত। এই সাফল্যে আমরা ‘সুরভি’ পরিবার আনন্দিত, আমরা আশান্বিত।
‘সুরভি’র প্রতিষ্ঠাতা সৈয়দা ইকবাল মান্দ বানু কর্তৃক রচিত ‘ঝরাপাতা’ কবিতা সমগ্রের প্রথম কবিতা। সমাজের অগনিত অবহেলিত শিশু কিশোর যেন- ঝরাপাতা’র মতন।
তাঁদের সঠিক পথ দেখিয়ে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলাই তাঁর জীবনের লক্ষ্য।

এদিকে, ধানমন্ডিতে ‘বিজয় মেলা ও সাংস্কৃতিক উৎসব’ উদযাপন অনুষ্ঠানে ‘সুরভি’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন— মোঃ শাহারিয়ার কবির, স্মৃতি আক্তার, মোহাম্মদ সোহেল, সামিনা আক্তার ও রুবি আক্তার প্রমুখ।▫️


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *