সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
সেনাবাহিনীর উদ্যোগে লক্ষ্মীছড়িতে ১৫দিন ব্যাপী চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ শুরু রাজস্থলীতে একাধিক মামলার আসামি ও মাদক কারবারী যুবলীগ নেতা আটক বাঘাইছড়িতে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পার্বত্য অঞ্চলের দুর্গম ও প্রত্যন্ত এলাকার গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় খাগড়াছড়ি রিজিয়নের ব্যতিক্রমী উদ্যোগ এমপি ওয়াদুদ ভূঁইয়ার উদ্যোগে খাগড়াছড়ি ও মহালছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান দীঘিনালায় বন্যাদুর্গত ৩০০ পরিবারের পাশে দাঁড়ালেন এমপি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া পানছড়িতে বন্যাদুর্গত ৯০ পরিবারের মাঝে জরুরি খাদ্য সহায়তা বিতরণ ঈদগাঁওয়ে বন্যাদুর্গত ২,৪২৬ সদস্যকে ২৪ লাখ টাকার আর্থিক সহায়তা পার্বত্য প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল এর সহযোগিতায়; পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কলেজ ছাত্রীকে শিক্ষা সামগ্রী ও পোশাক উপহার বান্দরবানে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্যসেবায় সেনা রিজিয়নের প্রশিক্ষণ কর্মসূচি বাঘাইছড়িতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি, বিতরণ ২৮ হাজার ৯০০ চারা লামায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ শুরু খাগড়াছড়ি সেনা জোনের উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ২ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ যৌতুক ও মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার থেকেই পরিবর্তনের সূচনা করতে হবে; পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী বান্দরবানে হামে আক্রান্ত দুই শিশু জানে না, তাদের মা আর বেঁচে নেই

বিয়েতে বাঁধা দেওয়ায় বরকলে প্রেমিক যুগলের একইসাথে আত্নহত্যা

Reporter Name

বরকল প্রতিনিধি।

রাঙামাটির বরকলে অভিভাবকেরা প্রেমের সম্পর্ক না মানায় পাহাড়ি প্রেমিকযুগল একসাথে গলায় রশি দিয়ে  আত্নহত্যা করেছে।

গত ০৬ এপ্রিল ২০২৬ ইং তারিখ সোমবার রাত আনুমানিক ০৩.৩০ ঘটিকার সময় বরকল উপজেলার ০৪ নং ভূষনছড়া ইউনিয়ন এর ০৭ নং ওয়ার্ড বগাছড়ি এলাকায় ইনা চাকমা(২৬) ও শুভকান্তি চাকমা (২৬) নামের প্রেমিক যুগল  এক সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে জানা যায়। স্থানীয় সূত্রে জানা যায়,  রাঙ্গামাটির কোতোয়ালী থানার কেরেট কাটা গ্রামের সুরেশ চাকমার ছেলে শুভকান্তি চাকমার (২৬) সাথে বরকল উপজেলার ০৪ নং ভূষনছড়া ইউনিয়ন এর ০৭ নং ওয়ার্ড বগাছড়ি এলাকার শান্তি রঞ্জন চাকমার মেয়ে   ইনা চাকমার (২৬)  মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। শুভকান্তি চাকমা (বিবাহ করার জন্য গত ০৫/০৪/২৬ইং রবিবার মেয়ের বাড়িতে আসে। সামাজিকভাবে তাদের দুজনের বিবাহ হওয়ার কথা ছিল। কিন্তু এলাকার কারবারি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ গোপন সুত্রে  জানতে পারে  যে, ছেলেটি আরেকটি বিবাহ করেছে এবং ঘরে বউ আছে। এ বিষয়ে  প্রেমিক শুভকান্তি চাকমা  স্থানীয়দের জানিয়েছিল, প্রথম বউয়ের সাথে আমার ডিভোর্স হয়েছে। পরবর্তীতে এলাকার লোকজন ও  মেয়ে এবং ছেলের পরিবার তাদের বিয়ে দিবেনা বলে জানায়। ধারনা করা হচ্ছে এর  প্রেক্ষিতে ছেলে এবং মেয়ে উভয় গত ০৬/০৪/২০২৬ ইং তারিখে দিবাগত  রাত আনুমানিক ০৩.৩০ সময়  মেয়ের বাড়ি থেকে আনুমানিক ৫০/৬০ গজ দূরে একটি গাছের সাথে মেয়েটি ওড়না এবং ছেলেটি গলা রশি পেঁচিয়ে আত্মহত্যা করে। পরবর্তীতে সকাল  ০৬.০০  সময় মেয়ের পরিবারের লোকজন  দেখতে পেয়ে এলাকার  স্থানীয় লোকজনকে বিষয়টি অবগত করেন।

এবিষয়ে বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, দুজন পাহাড়ি যুবক যুবতী গলায় রশি দিয়ে আত্নহত্যা করেছে বলে শুনেছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি পাঠানোর প্রক্রিয়া চলমান আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *