বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় করলিয়া প্রকল্পের উদ্যোগে বিভিন্ন প্রজাতির চারা বিতরণ ভারী বর্ষণে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র ১০ জুলাই পর্যন্ত বন্ধ বিলাইছড়িতে পাহাড় ধসের শঙ্কায় প্রশাসনের সতর্কতামূলক মাইকিং জাতীয় পল্লী উন্নয়ন দিবসে খাগড়াছড়ির শ্রেষ্ঠ মাঠ সহকারী পানছড়ির জান্নাতুন নাহার টানা বৃষ্টিতে বিদ্যুৎ সঞ্চালন খুঁটি হেলে পড়ায় বান্দরবানের চার উপজেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন পানছড়িতে কৃষি প্রণোদনার বীজ, সার ও চারা বিতরণ ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার, নারী গ্রেপ্তার লংগদুতে ঘরের বিদ্যুতের লাইনে কাজ করতে গিয়ে দিনমজুরের মৃত্যু টানা বৃষ্টিতে বান্দরবানে পাহাড় ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার আহ্বান বিলাইছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে যুবকদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ বাঘাইছড়িতে পাহাড়ধসে বৃদ্ধের মৃত্যু বান্দরবানে টানা বৃষ্টিতে সাঙ্গু নদীর পানি বৃদ্ধি, নিম্নাঞ্চলে জলাবদ্ধতা নানিয়ারচরে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ থানচিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন পানছড়িতে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ পালিত, র‌্যালি, আলোচনা সভা ও ঋণ-চারা বিতরণ হারিয়ে যাওয়া ৩১ টি মোবাইল ও টাকা ফিরিয়ে মুখে হাসি ফোটালো ১৮ এপিবিএন, রাঙ্গামাটি

বিলাইছড়িতে পাহাড় ধসের শঙ্কায় প্রশাসনের সতর্কতামূলক মাইকিং

Reporter Name

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,বিলাইছড়ি প্রতিনিধি।।
রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় টানা ভারী বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে সতর্কতামূলক মাইকিং করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেনের নির্দেশনায় এ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় ইউএনও নিজে ঝুঁকিপূর্ণ এলাকা নলছড়ি, কালী মন্দির ও পোস্ট অফিস সংলগ্ন এলাকা পরিদর্শন করেন এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য নির্দেশনা দেন।

এ ছাড়া কর্মকর্তা, জনপ্রতিনিধি ও এলাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, উপজেলা প্রকৌশলী মো. আমজাদ হোসেন, থানার উপ-পরিদর্শক (এসআই) মো. তানভীর আলম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রুবেল বড়ুয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের সুমন গাজী, ইউএনও কার্যালয়ের সত্য কিশোর চাকমা, স্থানীয় জনপ্রতিনিধি ওমর ফারুক (মনি মেম্বার) এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে উপজেলা পরিষদ মিলনায়তন ও শিল্পকলা একাডেমিতে আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজন হলে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন বিদ্যালয়েও আশ্রয়কেন্দ্র চালু করা হবে।

এদিকে, কয়েকদিনের টানা ভারী বর্ষণে জনদুর্ভোগ সৃষ্টি হলেও এ পর্যন্ত বিলাইছড়ি উপজেলায় কোনো পাহাড় ধস বা হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *