শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
পাহাড়ের দুর্গমে আলোর দিশারী ‘কইংগ্রী পঞ্ঞা আরং’: নানা আয়োজনে ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লক্ষ্মীছড়ির দুর্গম ইন্দ্রসিংপাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পেইন থাইল্যান্ডে আন্তর্জাতিক এবাকাস প্রতিযোগিতায় সিলভার মেডেল অর্জন ইউএনও মো. মঈন উদ্দিনের কন্যা মানহা কর্মজীবী নারীদের মানসিক শান্তি ও সন্তানদের নিরাপদ আশ্রয় নিশ্চিত করার ওপর জোর দিলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল বাইশারীতে কাঠ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার বাঘাইছড়িতে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় ৫৭ রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা দীঘিনালায় অতিরিক্ত মজুদের অভিযোগে ২১ টন সার জব্দ বাল্যবিয়ের শিকার থেকে নির্যাতিত নারী-শিশুর পাশে সাজেদা রাজস্থলীতে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত শিক্ষার্থীদের লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে হবে: পার্বত্য মন্ত্রী কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ২৮ লাখ টাকা জব্দ, আটক ২ খাগড়াছড়িতে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবার পেল নগদ আর্থিক সহায়তা খাগড়াছড়িতে খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধে জেলা অ্যাডভোকেসি সভা বিদায়ের মঞ্চে অশ্রুসিক্ত মহালছড়ির শিক্ষকরা, সম্মান জানাল প্রাথমিক শিক্ষা পরিবার সরকারি খরচে আইনগত সহায়তা প্রদানে বাঘাইছড়িতে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত দীঘিনালায় বন্যাদুর্গত ২৫০ পরিবারকে রেড ক্রিসেন্টের খাদ্য সহায়তা

বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

Reporter Name

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধি।।
রাঙামাটির বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য বিভাগ  কর্তৃক পুষ্টি সপ্তাহ উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ‘ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিলাইছড়ি এর আয়োজনে  জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’ উপলক্ষে  এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কনফারেন্স রুমে বিচারক মন্ডলী হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা মেডিকেল অফিসার ডা. নূর মোহাম্মদ, ডা. নাফিসা আনজুম, ডা.মোঃ ওমর ফারুক, বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াসমিন বেগম, সহকারী শিক্ষিকা মোনালিসা পাংখোয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী সুইচিং মার্মা,স্টোর কিপার হিমেল ত্রিপুরা,অফিস সহকারী সুমন তঞ্চঙ্গ্যা প্রমূখ। এতে ৩য় ও ৫ম শ্রেণি ছাত্র- ছাত্রীদের চিত্রাঙ্কন এবং ৬ষ্ঠ হতে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের কুইজ ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।   বিজয়ীদের সমাপনী দিনে পুরস্কার বিতরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *