শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীর বুকে দেশের প্রথম চার লেনের ক্যাবল স্টেইড সেতু, চার দশকের ভোগান্তির অবসান; বরাদ্দ ১হাজার ৬৮৯ কোটি টাকা বন্যাদুর্গতদের পাশে আশা: ঈদগড়-বাইশারীতে ২৩ লাখ ৪৭ হাজার টাকার প্রণোদনা বিতরণ শুরু কাপ্তাইয়ের রাইখালীতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে মেয়াদোত্তীর্ণ খাদ্য জব্দ, জনসম্মুখে ধ্বংস গুইমারার দুর্গম সিন্দুকছড়িতে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প, ৪১০ জনকে বিনামূল্যে চিকিৎসা গুইমারার চার হিল ভিডিপি সদস্য পেলেন আনসার মহাপরিচালকের সম্মাননা বাঘাইছড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও মাটিরাঙ্গায় কৃষি প্রণোদনার উপকরণ পেলেন ৯০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক লংগদুতে সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে সাড়ে ৩ হাজার চারা বিতরণ অপহরণের একদিন পর গহীন জঙ্গল থেকে মোটরসাইকেল চালক উদ্ধার, হাসপাতালে চিকিৎসাধীন নাইক্ষ্যংছড়িতে সম্প্রীতি অলিম্পিক ফুটবলের শিরোপা নুরু কিং ফুটবল একাদশের বান্দরবান সদর হাসপাতালে হাম রোগী; পরিদর্শনে সেনা জোন কমান্ডার, বিশেষ চিকিৎসা সহায়তার আশ্বাস খাগড়াছড়ির চার উপজেলায় এলএসটিডি প্রকল্পের উদ্যোগে আমন মৌসুমের কৃষি উপকরণ বিতরণ বার্জার পেইন্টসের ‘লাল পেইন্টার পাসপোর্ট’ পেলেন রাঙ্গুনিয়ার সাকিব হাম পরিস্থিতি: বান্দরবান সদর হাসপাতাল পরিদর্শনে এমপি সাচিং প্রু জেরী বিলাইছড়িতে নজরুলের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা লামায় সিএনজি চালককে ছুরিকাঘাত করে ছিনতাই: দুই মাস পর ৩ আসামি গ্রেফতার

বিলাইছড়িতে প্রথাগত নেতা হেডম্যান-কার্বারীদের নিয়ে পিআরএলসি প্রকল্পের সমন্বয় সভা

Reporter Name

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধি।।
রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলায় অংশীদারিত্বের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রামে সহনশীল জীবিকায়ন (পিআরএলসি) প্রকল্পের আওতায় প্রথাগত নেতা হেডম্যান ও কার্বারীদের অংশগ্রহণে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা হিল ফ্লাওয়ারের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাজেশ প্রসাদ রায় এবং উপজেলা ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা রূপন কান্তি চৌধুরী।

সভার শুরুতে পিআরএলসি প্রকল্পের সমন্বয়কারী জ্যোতি বিকাশ চাকমা পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে প্রকল্পের লক্ষ্য, কার্যক্রম ও বাস্তবায়ন অগ্রগতি তুলে ধরেন। তিনি অংশগ্রহণকারীদের প্রকল্পের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন এবং প্রথাগত নেতৃত্বের সম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরেন।

এ সময় ১২১ নম্বর কেংড়াছড়ি মৌজার হেডম্যান সমতোষ চাকমা, কার্বারী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রূপকুমার চাকমা, টেকনিক্যাল অফিসার পোলেন্ড চাকমা, ইউনিয়ন অর্গানাইজার শীলা চাকমা, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোনিসিস ত্রিপুরা ও চেলসি চাকমাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় পার্বত্য অঞ্চলে সহনশীল জীবিকায়ন, স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ এবং প্রকল্প বাস্তবায়নে প্রথাগত নেতৃত্বের ভূমিকা নিয়ে মতবিনিময় করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *