বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রামুতে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সভায় ওসি মনিরুল ইসলাম পাঁচ বছরেও স্থাপিত হয়নি ঈদগাঁও উপজেলা ভূমি অফিস দূর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে দীঘিনালায় যুবকের মরদেহ উদ্ধার, ইউপিডিএফের অভিযোগ জেএসএসের বিরুদ্ধে খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর পৃথক অভিযান; গোলাগুলির পর আত্মসমর্পণ ২, নিহত ১; উদ্ধার একাধিক অস্ত্র ও গোলাবারুদ সেনাবাহিনীর উদ্যোগে সাজেকে পরিবেশ সংরক্ষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিলাইছড়ি বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর পাশ বই বিতরণ ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘুমধুম সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে আবারও মাইন বিস্ফোরণ: কৃষিশ্রমিক আহত, সীমান্তজুড়ে নতুন উদ্বেগ সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ রামগড় থানার এসআই ঈদগাঁও মাইজ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত জাম গাছ থেকে পড়ে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞার ভূয়া গনবিজ্ঞপ্তিতে কান দিবেন না- বান্দরবান জেলা প্রশাসক বরকলের সীমান্তবর্তী দুর্গম পাহাড়ে ১২ বিজিবির ফ্রী চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান; ফ্রি সেবা পেল ১২৯ জন অর্থ-সম্পদ হাতিয়ে পরপুরুষের সাথে নিজের স্ত্রী; স্বামীর সংবাদ সম্মেলন আগামী ২৮ জুন/২৬ প্রথম রাউন্ডে ৬-৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে বর্ণিল আয়োজনে বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়

বিলাইছড়িতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন, ভোট পড়েছে ৫০.৪২ শতাংশ

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধি।।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে বিলাইছড়ি উপজেলা-এ শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল পর্যন্ত উপজেলার ১৩টি ভোটকেন্দ্রে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বিলাইছড়ি উপজেলায় মোট ভোটার সংখ্যা ২৪ হাজার ৫১৫ জন। এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ১২ হাজার ৪৩৮ জন, যা মোট ভোটারের ৫০.৪২ শতাংশ।

ভোটগ্রহণ শেষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার হাসনাত জাহান খান। ঘোষিত ফলাফলে দেখা যায়—
ধানের শীষ প্রতীকের প্রার্থী দীপেন দেওয়ান পেয়েছেন ১০ হাজার ৮৮৭ ভোট। লাঙ্গল প্রতীকের অশোক তালুকদার পেয়েছেন ১৯৭ ভোট, কোদাল প্রতীকের জুঁই চাকমা ৮৭ ভোট, ফুটবল প্রতীকের পহেল চাকমা ৩০৮ ভোট, রিকশা প্রতীকের মুহাম্মদ আবুবকর সিদ্দিক ৩৬৫ ভোট, ট্রাক প্রতীকের মো. আবুল বাশার ২৮ ভোট এবং হাতপাখা প্রতীকের মো. জসীম উদ্দিন পেয়েছেন ৫৪ ভোট।

প্রদত্ত মোট ১২ হাজার ৪৩৮ ভোটের মধ্যে বৈধ ভোট ছিল ১১ হাজার ৯২৬টি এবং বাতিল ভোটের সংখ্যা ৫১২টি।

এদিকে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট পড়েছে ১ হাজার ৯৮৯টি এবং ‘না’-এর পক্ষে ৯ হাজার ৫০৭টি। গণভোটে মোট বৈধ ভোট ছিল ১১ হাজার ৪৯৬টি এবং বাতিল ভোটের সংখ্যা ৯৪২টি।

শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করে উপজেলা নির্বাহী অফিসার বলেন, ভোটারদের সহযোগিতা এবং সংশ্লিষ্ট সকলের দায়িত্বশীল ভূমিকার কারণে সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ সম্ভব হয়েছে।

নির্বাচন চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, গোয়েন্দা সংস্থা, নির্বাহী ম্যাজিস্ট্রেট, জনপ্রতিনিধি, প্রথাগত নেতা ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *