সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সেনাবাহিনীর উদ্যোগে লক্ষ্মীছড়িতে ১৫দিন ব্যাপী চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ শুরু রাজস্থলীতে একাধিক মামলার আসামি ও মাদক কারবারী যুবলীগ নেতা আটক বাঘাইছড়িতে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পার্বত্য অঞ্চলের দুর্গম ও প্রত্যন্ত এলাকার গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় খাগড়াছড়ি রিজিয়নের ব্যতিক্রমী উদ্যোগ এমপি ওয়াদুদ ভূঁইয়ার উদ্যোগে খাগড়াছড়ি ও মহালছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান দীঘিনালায় বন্যাদুর্গত ৩০০ পরিবারের পাশে দাঁড়ালেন এমপি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া পানছড়িতে বন্যাদুর্গত ৯০ পরিবারের মাঝে জরুরি খাদ্য সহায়তা বিতরণ ঈদগাঁওয়ে বন্যাদুর্গত ২,৪২৬ সদস্যকে ২৪ লাখ টাকার আর্থিক সহায়তা পার্বত্য প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল এর সহযোগিতায়; পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কলেজ ছাত্রীকে শিক্ষা সামগ্রী ও পোশাক উপহার বান্দরবানে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্যসেবায় সেনা রিজিয়নের প্রশিক্ষণ কর্মসূচি বাঘাইছড়িতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি, বিতরণ ২৮ হাজার ৯০০ চারা লামায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ শুরু খাগড়াছড়ি সেনা জোনের উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ২ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ যৌতুক ও মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার থেকেই পরিবর্তনের সূচনা করতে হবে; পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী বান্দরবানে হামে আক্রান্ত দুই শিশু জানে না, তাদের মা আর বেঁচে নেই

বিলাইছড়িতে সরকারি প্রাথমিক বিদ্যালয় ফিডিং কর্মসূচির উদ্বোধন

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধিঃ

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধিঃ
রাঙামাটির বিলাইছড়ি উপজেলায়  সরকারি প্রাথমিক বিদ্যালয় ফিডিং কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার(২৯ মার্চ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বাস্তবায়নে, স্বদেশ পল্লী এর আয়োজনে দুপুরে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  এক শ্রেণী কক্ষে এই ফিডিং কর্মসুচী উদ্বোধন করা হয়। এ-সময়  উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিরালা কান্তি চাকমা। শিক্ষা অফিসার শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য উদ্বুদ্ধ করেন এবং এধরণের উদ্যোগ শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ  ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সরকারি অর্থায়নে বাস্তবায়িত এ কর্মসূচির সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালন করছে স্বদেশপল্লী। এ কার্যক্রমের সমন্বয়ে রয়েছেন প্রত্যয় চাকমা, ক্লাস্টার কো-অর্ডিনেটর, জিপিএসএফপি, বিলাইছড়ি, রাঙামাটি। তিনি জানান, নির্ধারিত সময়সূচি অনুযায়ী সকল বিদ্যালয়ে খাদ্য সামগ্রী সুষ্ঠুভাবে পৌঁছে দেওয়ার কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরও জানান, উপজেলার ৪৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ২,১৪০ জন শিক্ষার্থীর মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করা এবং বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি করাই মূল লক্ষ্য। তাদের রুটিন অনুযায়ী ডিম,বনরুটি, কলা,দুধ ও বিস্কুট দেওয়া হবে। এটি রাঙ্গামাটি জেলার শুধু বিলাইছড়ি উপজেলা প্রথম চালু করা হয়েছে।
এসময় আরও উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি রঞ্জন তঞ্চঙ্গ্যা,মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াসমিন বেগম, সহকারী শিক্ষক মোনালিসা পাংখোয়া, মারিয়া সুলতানা সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক এবং প্রকল্পের রুপক চাকমা, সুমন চাকমা ও অনন্ত বাবু তঞ্চঙ্গ্যা।  এতে আরও প্রধান শিক্ষক সুদেব দাশসহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়েও বিষয়টি অবগত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *