বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পার্বত্য চট্টগ্রামের মানুষের ভাগ্য পরিবর্তনে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আগ্রহী: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ- পার্বত্য মন্ত্রী সাচিং প্রু আশিকা ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েটস এর উদ্যোগে প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত মহালছড়ি উপজেলায় জাবারং কল্যান সমিতির আয়োজনে প্রকল্প অবহিতকরণ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত খাগড়াছড়িতে জেলা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী সুধী সমাবেশ ও র‌্যালী ১১টি মাদক মামলার এজাহারনামীয় আসামি নয়ন চৌধুরী ৩৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার গুইমারায় সিন্দুকছড়ি জোনের মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত মাতামুহুরীর অব্যাহত ভাঙ্গনে বিলীনের পথে শতবর্ষী মেরাখোলা কবরস্থান বিলাইছড়িতে বিনামূল্যে ৮ হাজার ৪০০ চারা বিতরণ কাপ্তাইয়ে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ ঘর নেই, স্বজন নেই—জরাজীর্ণ যাত্রী ছাউনিতে ৭৫ বছরের অসুস্থ জহুরা পেরাছড়ায় কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের ত্রৈমাসিক সভা পর্যটন সম্ভাবনার নতুন দুয়ার খুলছে রাজস্থলীর ‘বড় ঝর্ণা’ খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে বেকারদের জন্য বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ নতুন দায়িত্ব পেয়েই দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্যবৃন্দরা ঈদগাঁওতে মাদকের সরঞ্জামসহ ১২ মাদকসেবী আটক

বিলাইছড়ির দুর্গম ফারুয়ায় বন্যাকবলিত এলাকা পরিদর্শনে উপজেলা বিএনপির প্রতিনিধি দল

Reporter Name

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধি।।
রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম ফারুয়া ইউনিয়নের বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির একটি প্রতিনিধি দল। দলীয় সূত্রে জানা যায়, রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ানের নির্দেশে বৃহস্পতিবার ও শুক্রবার (৯ ও ১০ জুলাই) দুই দিনব্যাপী এ কার্যক্রম পরিচালিত হয়।

প্রতিনিধি দলটি বৈরী আবহাওয়া ও পাহাড়ি ঢলের মধ্যেও ফারুয়া ইউনিয়নের বিভিন্ন দুর্গম এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেয়। পাশাপাশি তাদের ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করে একটি তালিকা প্রস্তুত করা হয় এবং পরে ইউনিয়ন পরিষদের সঙ্গে তা সমন্বয় করা হয়।

পরিদর্শন করা এলাকাগুলোর মধ্যে ছিল চিজাইপাড়া, চাইন্দ্যাপাড়া, তক্তনালা, ওড়াছড়ি, গোয়াইনছড়ি, ফারুয়া বাজার, তাড়াছড়ি, এগুজ্যাছড়ি, যমুনাছড়ি, শুক্করছড়ি, পানছড়ি ও আলেখ্যং।

প্রতিনিধি দলে উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. বারেক খাঁ, সহসভাপতি ইমাম হাসান সিকদার ও চাথোয়াই মার্মা, যুগ্ম সম্পাদক জয়সিন্ধু চাকমা, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক ধনমনি চাকমা এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. মামুন ইসলাম উপস্থিত ছিলেন।

দলীয় নেতারা জানান, ক্ষতিগ্রস্ত মানুষের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে তারা তথ্য সংগ্রহ ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের উদ্যোগ নিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *