শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
পাহাড়ের দুর্গমে আলোর দিশারী ‘কইংগ্রী পঞ্ঞা আরং’: নানা আয়োজনে ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লক্ষ্মীছড়ির দুর্গম ইন্দ্রসিংপাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পেইন থাইল্যান্ডে আন্তর্জাতিক এবাকাস প্রতিযোগিতায় সিলভার মেডেল অর্জন ইউএনও মো. মঈন উদ্দিনের কন্যা মানহা কর্মজীবী নারীদের মানসিক শান্তি ও সন্তানদের নিরাপদ আশ্রয় নিশ্চিত করার ওপর জোর দিলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল বাইশারীতে কাঠ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার বাঘাইছড়িতে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় ৫৭ রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা দীঘিনালায় অতিরিক্ত মজুদের অভিযোগে ২১ টন সার জব্দ বাল্যবিয়ের শিকার থেকে নির্যাতিত নারী-শিশুর পাশে সাজেদা রাজস্থলীতে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত শিক্ষার্থীদের লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে হবে: পার্বত্য মন্ত্রী কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ২৮ লাখ টাকা জব্দ, আটক ২ খাগড়াছড়িতে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবার পেল নগদ আর্থিক সহায়তা খাগড়াছড়িতে খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধে জেলা অ্যাডভোকেসি সভা বিদায়ের মঞ্চে অশ্রুসিক্ত মহালছড়ির শিক্ষকরা, সম্মান জানাল প্রাথমিক শিক্ষা পরিবার সরকারি খরচে আইনগত সহায়তা প্রদানে বাঘাইছড়িতে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত দীঘিনালায় বন্যাদুর্গত ২৫০ পরিবারকে রেড ক্রিসেন্টের খাদ্য সহায়তা

বিলাইছড়ি ইউনিয়নে ১,৬০০ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধি।।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাঙ্গামাটির বিলাইছড়ি সদর ইউনিয়নে ১,৬০০টি পরিবারের মাঝে ভিজিএফ (ঠএঋ) কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) সকালে ইউনিয়ন পরিষদের গোডাউন এলাকা থেকে প্রতিটি পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়া হয়।

বিলাইছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান বিতরণ কার্যক্রমের উদ্বোধন ও তদারকি করেন। এসময় ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অফিসের কর্মকর্তা রুবেল বড়ুয়া এবং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রুপায়ন চাকমা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা সদস্য রিতা চাকমা, বলাকা রানী চাকমা, রানী বালা তঞ্চঙ্গ্যা এবং সাধারণ সদস্য ওমর ফারুক, জ্যোতিময় চাকমা (চান্দো), বাবু লাল তঞ্চঙ্গ্যা, নন্দ লাল চাকমা, মো. শাহজাহান, রবি চরণ তঞ্চঙ্গ্যা, শুক্রসেন তঞ্চঙ্গ্যা ও চুয়ান লেই পাংখোয়া প্রমুখ।

ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, আসন্ন ঈদকে সামনে রেখে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দিতে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *