বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় করলিয়া প্রকল্পের উদ্যোগে বিভিন্ন প্রজাতির চারা বিতরণ ভারী বর্ষণে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র ১০ জুলাই পর্যন্ত বন্ধ বিলাইছড়িতে পাহাড় ধসের শঙ্কায় প্রশাসনের সতর্কতামূলক মাইকিং জাতীয় পল্লী উন্নয়ন দিবসে খাগড়াছড়ির শ্রেষ্ঠ মাঠ সহকারী পানছড়ির জান্নাতুন নাহার টানা বৃষ্টিতে বিদ্যুৎ সঞ্চালন খুঁটি হেলে পড়ায় বান্দরবানের চার উপজেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন পানছড়িতে কৃষি প্রণোদনার বীজ, সার ও চারা বিতরণ ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার, নারী গ্রেপ্তার লংগদুতে ঘরের বিদ্যুতের লাইনে কাজ করতে গিয়ে দিনমজুরের মৃত্যু টানা বৃষ্টিতে বান্দরবানে পাহাড় ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার আহ্বান বিলাইছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে যুবকদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ বাঘাইছড়িতে পাহাড়ধসে বৃদ্ধের মৃত্যু বান্দরবানে টানা বৃষ্টিতে সাঙ্গু নদীর পানি বৃদ্ধি, নিম্নাঞ্চলে জলাবদ্ধতা নানিয়ারচরে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ থানচিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন পানছড়িতে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ পালিত, র‌্যালি, আলোচনা সভা ও ঋণ-চারা বিতরণ হারিয়ে যাওয়া ৩১ টি মোবাইল ও টাকা ফিরিয়ে মুখে হাসি ফোটালো ১৮ এপিবিএন, রাঙ্গামাটি

ভারী বর্ষণে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র ১০ জুলাই পর্যন্ত বন্ধ

Reporter Name

বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি।।
বান্দরবানে অব্যাহত ভারী বর্ষণ ও সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় জেলার সব পর্যটনকেন্দ্র আগামী ১০ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (৭ জুলাই) বান্দরবানের জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে বান্দরবান পার্বত্য জেলায় টানা ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে যোগাযোগ ব্যবস্থা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এ ছাড়া পাহাড় ধসসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা তৈরি হয়েছে।

পর্যটক ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জেলার সব পর্যটনকেন্দ্র, ঝরনা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে আগামী ১০ জুলাই (শুক্রবার) পর্যন্ত ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে।

এ সময়ে ট্যুর অপারেটরসহ সংশ্লিষ্ট সবাইকে জেলা প্রশাসনের নির্দেশনা মেনে চলার পাশাপাশি প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে।

এদিকে, টানা অতিভারী বর্ষণে বান্দরবানের বিভিন্ন এলাকায় পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে এবং কয়েকটি সড়কে পানি জমে যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি হয়েছে। পরিস্থিতি বিবেচনায় পর্যটকদের নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *