বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
কাপ্তাইয়ের রাইখালীতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে মেয়াদোত্তীর্ণ খাদ্য জব্দ, জনসম্মুখে ধ্বংস গুইমারার দুর্গম সিন্দুকছড়িতে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প, ৪১০ জনকে বিনামূল্যে চিকিৎসা গুইমারার চার হিল ভিডিপি সদস্য পেলেন আনসার মহাপরিচালকের সম্মাননা বাঘাইছড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও মাটিরাঙ্গায় কৃষি প্রণোদনার উপকরণ পেলেন ৯০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক লংগদুতে সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে সাড়ে ৩ হাজার চারা বিতরণ অপহরণের একদিন পর গহীন জঙ্গল থেকে মোটরসাইকেল চালক উদ্ধার, হাসপাতালে চিকিৎসাধীন নাইক্ষ্যংছড়িতে সম্প্রীতি অলিম্পিক ফুটবলের শিরোপা নুরু কিং ফুটবল একাদশের বান্দরবান সদর হাসপাতালে হাম রোগী পরিদর্শনে সেনা জোন কমান্ডার, বিশেষ চিকিৎসা সহায়তার আশ্বাস খাগড়াছড়ির চার উপজেলায় এলএসটিডি প্রকল্পের উদ্যোগে আমন মৌসুমের কৃষি উপকরণ বিতরণ বার্জার পেইন্টসের ‘লাল পেইন্টার পাসপোর্ট’ পেলেন রাঙ্গুনিয়ার সাকিব হাম পরিস্থিতি: বান্দরবান সদর হাসপাতাল পরিদর্শনে এমপি সাচিং প্রু জেরী বিলাইছড়িতে নজরুলের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা লামায় সিএনজি চালককে ছুরিকাঘাত করে ছিনতাই: দুই মাস পর ৩ আসামি গ্রেফতার বান্দরবানে হামের উপসর্গ ও ডায়রিয়ায় ২৯ মৃত্যুর দাবি, স্বাস্থ্য বিভাগে নেই আনুষ্ঠানিক রেকর্ড কাপ্তাইয়ে নকআউট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মহালছড়ি ধানের শীষের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত

শফিক ইসলাম, মহালছড়ি প্রতিনিধি

শফিক ইসলাম, মহালছড়ি প্রতিনিধি
আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ ইং অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষের পক্ষে এলাকাবাসীর উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রনিবার (০১ ফেব্রয়ারী ২০২৬) মহালছড়ি উপজেলার সদর ইউনিয়নের মোহাম্মদপুর এলাকার সাধারণ জনগণের আয়োজনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

স্থানীয় বাসিন্দা মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে
খালেদ মাসুদ সাগরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন,সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক, যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন টিপু।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন।

বক্তারা বলেন,ভোট মানুষের আমানত, সে আমানতের খেয়ানত করা যাবে না তাই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জনগণের সেই অধিকার পুনরুদ্ধারের একটি গুরুত্বপূর্ণ সুযোগ। বিএনপি জনগণের দল হিসেবে সবসময় মানুষের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে এমএন আবছার বলেন,
ধানের শীষ গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের অধিকার ফিরিয়ে আনার প্রতীক। আগামী নির্বাচনে জনগণ ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে ও ওয়াদুদ ভাইকে বিজয়ী করবে।আপনারা দল মত নির্বিশেষে ১২ তারিখ সকাল থেকে ভোট কেন্দ্রে যাবেন।

তিনি আরো বলেন বিএনপি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রক্ষমতায় এসে দেশের উন্নয়ন ও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে চায়। এজন্য সবাইকে ধানের শীষের পক্ষে ও ২৯৮ নং আসনে বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূইয়ার পক্ষে কাজ করার আহ্বান জানান।

উঠান বৈঠকে স্থানীয় বিপুল সংখ্যক নারী-পুরুষ অংশগ্রহণ করেন এবং আগামী নির্বাচনে বিএনপির পক্ষে সমর্থন ও সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *