বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
পার্বত্য চট্টগ্রামের মানুষের ভাগ্য পরিবর্তনে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আগ্রহী: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ- পার্বত্য মন্ত্রী সাচিং প্রু আশিকা ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েটস এর উদ্যোগে প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত মহালছড়ি উপজেলায় জাবারং কল্যান সমিতির আয়োজনে প্রকল্প অবহিতকরণ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত খাগড়াছড়িতে জেলা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী সুধী সমাবেশ ও র‌্যালী ১১টি মাদক মামলার এজাহারনামীয় আসামি নয়ন চৌধুরী ৩৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার গুইমারায় সিন্দুকছড়ি জোনের মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত মাতামুহুরীর অব্যাহত ভাঙ্গনে বিলীনের পথে শতবর্ষী মেরাখোলা কবরস্থান বিলাইছড়িতে বিনামূল্যে ৮ হাজার ৪০০ চারা বিতরণ কাপ্তাইয়ে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ ঘর নেই, স্বজন নেই—জরাজীর্ণ যাত্রী ছাউনিতে ৭৫ বছরের অসুস্থ জহুরা পেরাছড়ায় কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের ত্রৈমাসিক সভা পর্যটন সম্ভাবনার নতুন দুয়ার খুলছে রাজস্থলীর ‘বড় ঝর্ণা’ খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে বেকারদের জন্য বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ নতুন দায়িত্ব পেয়েই দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্যবৃন্দরা ঈদগাঁওতে মাদকের সরঞ্জামসহ ১২ মাদকসেবী আটক

মাটিরাঙ্গায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

Reporter Name

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি।।
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, পূর্বপ্রস্তুতি ও গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণসহ সার্বিক পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে বুধবার (৮ জুলাই) সকালে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতু।

সভায় দুর্যোগকালীন সময়ে সরকারি-বেসরকারি পর্যায়ে ক্ষয়ক্ষতি ন্যূনতম রাখার উপায় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিতকরণ ও আশ্রয়কেন্দ্রের উপযোগিতা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. ইশতিয়াক আহম্মেদ জানান, যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় দুর্যোগ ব্যবস্থাপনা শাখা প্রস্তুত রয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকার মানুষের জন্য ইতিমধ্যে ২৫টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এবং দুর্গতদের তাৎক্ষণিক সহায়তার জন্য শুকনো খাবার মজুত করা হয়েছে।

সভায় আরও উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মো. ইমতিয়াজ, পৌর বিএনপির সভাপতি মো. শাহ জালাল কাজল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাবুদ্দিন আহমেদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. হুমায়ূন কবির পাটোয়ারী, প্রেসক্লাবের সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল, মৎস্য কর্মকর্তা মো. আরিফুল মোল্লা, ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. হারুন-উর-রশীদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও কমিটির সদস্যরা।

সভাপতির বক্তব্যে ইউএনও উম্মে তাহমিনা মিতু বলেন, “প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতির কোনো বিকল্প নেই। প্রত্যন্ত অঞ্চলের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ও ক্ষয়ক্ষতি কমাতে জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকদের সমন্বিতভাবে কাজ করতে হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *