বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বান্দরবানবান সদর জোনের সেনা দলের উদ্যোগে বন্যাকবলিত ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও উদ্ধার অভিযান বান্দরবানে পর্যটনকেন্দ্র বন্ধের মেয়াদ বাড়ল চেঙ্গী নদীতে রাতের অভিযানে দুই লাখ টাকার নিষিদ্ধ রিং জাল জব্দ দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান- – পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল লংগদু সড়ক দুর্ঘটনায় আহত পরিবারের খোঁজ নিতে চমেক হাসপাতালে রাঙামাটির সাংসদ দীপেন দেওয়ানের প্রতিনিধি দল পার্বত্যাঞ্চলের বন্যা-জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের লামায় এক রাতে তিন বসতঘরে ডাকাতি, নগদ টাকা ও মালামাল লুট মাটিরাঙ্গায় ভারী বর্ষণে নদীগর্ভে বিলীন দুটি বসতঘর, ক্ষতিগ্রস্তদের পাশে প্রশাসন ও বিএনপি বিলাইছড়িতে টানা বর্ষণে ফারুয়াসহ নিম্নাঞ্চল প্লাবিত, ফসলের ক্ষতির আশঙ্কা বান্দরবানে পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ৭ বসতঘর, টানা বৃষ্টি অব্যাহত মাটিরাঙ্গায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত বান্দরবানে বন্যা দুর্গতদের পাশে জেলা প্রশাসন, আশ্রয়কেন্দ্রে ত্রাণ ও নগদ সহায়তা টানা বর্ষণে খাগড়াছড়িতে জনজীবন বিপর্যস্ত, পাহাড় ধসে সর্বোচ্চ সতর্কতা টানা বর্ষণে পাহাড়ধসের আশঙ্কা, অনির্দিষ্টকালের জন্য বন্ধ সাজেক ভ্যালী খাগড়াছড়ির মাটিরাঙ্গায় করলিয়া প্রকল্পের উদ্যোগে বিভিন্ন প্রজাতির চারা বিতরণ ভারী বর্ষণে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র ১০ জুলাই পর্যন্ত বন্ধ

মাটিরাঙ্গায় ভারী বর্ষণে নদীগর্ভে বিলীন দুটি বসতঘর, ক্ষতিগ্রস্তদের পাশে প্রশাসন ও বিএনপি

Reporter Name

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি।।
টানা ভারী বর্ষণের কারণে খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার ৮নং ওয়ার্ডের ভূঁইয়াপাড়ায় ধসে পড়েছে দুটি বসতঘর।

গতকাল রাতের কোনো এক সময় ঘর দুটির এক-তৃতীয়াংশ পাশের ধলিয়া খালের নদীগর্ভে বিলীন হয়ে যায়। সৌভাগ্যক্রমে অল্পের জন্য প্রাণে বেঁচে যান ঘরে থাকা বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ধসে পড়া দুটি টিনশেড ঘরে শ্রী অধির দাশ, শ্রী অসীম দাশ, শ্রী রাখাল দাশ ও লালন দাশের যৌথ পরিবারের ২০ জনেরও বেশি সদস্য বসবাস করতেন। অত্যন্ত দরিদ্র এই পরিবারের অধিকাংশ সদস্য দীর্ঘদিন ধরে মাটিরাঙ্গা বাজারে মুচির কাজ করে জীবিকা নির্বাহ করছেন। আকস্মিক এই দুর্যোগে মাথা গোঁজার ঠাঁই হারিয়ে চরম বিপাকে পড়েছে পরিবারগুলো।

ঘটনার খবর পেয়ে আজ বুধবার (৮ জুলাই) সকালে মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল দলীয় নেতাকর্মীদের নিয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন।

এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতু এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইশতিয়াক আহম্মেদ। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়।

এ সময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জয়নাল আবদিন সরকারসহ দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

হঠাৎ ঘরবাড়ি হারিয়ে দিশেহারা এই পরিবারগুলোর স্থায়ী পুনর্বাসনের দাবিতে স্থানীয়রা প্রশাসনের প্রতি জোর আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *