মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :
আশিকা ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েটস এর উদ্যোগে প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত মহালছড়ি উপজেলায় জাবারং কল্যান সমিতির আয়োজনে প্রকল্প অবহিতকরণ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত খাগড়াছড়িতে জেলা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী সুধী সমাবেশ ও র‌্যালী ১১টি মাদক মামলার এজাহারনামীয় আসামি নয়ন চৌধুরী ৩৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার গুইমারায় সিন্দুকছড়ি জোনের মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত মাতামুহুরীর অব্যাহত ভাঙ্গনে বিলীনের পথে শতবর্ষী মেরাখোলা কবরস্থান বিলাইছড়িতে বিনামূল্যে ৮ হাজার ৪০০ চারা বিতরণ কাপ্তাইয়ে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ ঘর নেই, স্বজন নেই—জরাজীর্ণ যাত্রী ছাউনিতে ৭৫ বছরের অসুস্থ জহুরা পেরাছড়ায় কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের ত্রৈমাসিক সভা পর্যটন সম্ভাবনার নতুন দুয়ার খুলছে রাজস্থলীর ‘বড় ঝর্ণা’ খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে বেকারদের জন্য বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ নতুন দায়িত্ব পেয়েই দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্যবৃন্দরা ঈদগাঁওতে মাদকের সরঞ্জামসহ ১২ মাদকসেবী আটক ঈদগাঁওতে অবৈধ টমটম, অটোরিক্সা ও মোটর সাইকেলের বিরুদ্ধে একশন শুরু রাঙ্গুনিয়ায় পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি।।

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি ২০২৬) দুপুরে মাটিরাঙ্গা পৌরসভার গাজীনগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের আওতাধীন ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, মাটিরাঙ্গা জোনের উদ্যোগে এ অভিযান চালানো হয়। মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল মাসুদ খান, পিএসসি-এর দিকনির্দেশনায় জোন সদর থেকে সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. ইমরানের নেতৃত্বে একটি সি-টাইপ টহল দল অভিযানে অংশ নেয়।

অভিযানকালে মাটিরাঙ্গা পৌরসভার গাজীনগর বটতলী নামক এলাকা থেকে মালিকবিহীন ২৮ টুকরা অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়। জব্দকৃত কাঠের পরিমাণ প্রায় ৫০ দশমিক ০৬ ঘনফুট। প্রাথমিকভাবে এসব কাঠের কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি বলে সেনা সূত্র জানিয়েছে।

মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল মাসুদ খান, পিএসসি জানান, জব্দকৃত অবৈধ সেগুন কাঠ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাটিরাঙ্গা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, বনজ সম্পদ রক্ষা এবং এলাকায় অবৈধ কাঠ পাচার ও চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা তৎপর রয়েছে।

তিনি আরও জানান, পার্বত্য এলাকায় অবৈধ কার্যক্রম দমন, পরিবেশ সংরক্ষণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর এ ধরনের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এসব অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে সেনাবাহিনীর এ অভিযানে স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছে। তারা মনে করছেন, এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকলে বন উজাড় ও অবৈধ কাঠ পাচার অনেকাংশে কমে আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *