শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাহাড়ের দুর্গমে আলোর দিশারী ‘কইংগ্রী পঞ্ঞা আরং’: নানা আয়োজনে ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লক্ষ্মীছড়ির দুর্গম ইন্দ্রসিংপাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পেইন থাইল্যান্ডে আন্তর্জাতিক এবাকাস প্রতিযোগিতায় সিলভার মেডেল অর্জন ইউএনও মো. মঈন উদ্দিনের কন্যা মানহা কর্মজীবী নারীদের মানসিক শান্তি ও সন্তানদের নিরাপদ আশ্রয় নিশ্চিত করার ওপর জোর দিলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল বাইশারীতে কাঠ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার বাঘাইছড়িতে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় ৫৭ রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা দীঘিনালায় অতিরিক্ত মজুদের অভিযোগে ২১ টন সার জব্দ বাল্যবিয়ের শিকার থেকে নির্যাতিত নারী-শিশুর পাশে সাজেদা রাজস্থলীতে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত শিক্ষার্থীদের লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে হবে: পার্বত্য মন্ত্রী কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ২৮ লাখ টাকা জব্দ, আটক ২ খাগড়াছড়িতে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবার পেল নগদ আর্থিক সহায়তা খাগড়াছড়িতে খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধে জেলা অ্যাডভোকেসি সভা বিদায়ের মঞ্চে অশ্রুসিক্ত মহালছড়ির শিক্ষকরা, সম্মান জানাল প্রাথমিক শিক্ষা পরিবার সরকারি খরচে আইনগত সহায়তা প্রদানে বাঘাইছড়িতে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত দীঘিনালায় বন্যাদুর্গত ২৫০ পরিবারকে রেড ক্রিসেন্টের খাদ্য সহায়তা

রাঙামাটি জেলা পরিষদ সদস্য পদে মনোনয়নের দাবি চাথোয়াই রোয়াজার

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধি।।

রাঙামাটি জেলা পরিষদের আসন্ন সদস্য নিয়োগে বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের তক্তা নালা গ্রামের বাসিন্দা ও সাবেক ইউপি চেয়ারম্যান চাথোয়াই রোয়াজা নিজেকে মনোনয়নের দাবি জানিয়েছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক প্রেস বিবৃতির মাধ্যমে তিনি এ দাবি উত্থাপন করেন।

প্রেস বিবৃতিতে চাথোয়াই রোয়াজা বলেন, তিনি ১৯৮৮ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত ফারুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি ৩ নম্বর ফারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন।

তিনি আরও উল্লেখ করেন, আশির দশকে তৎকালীন রাষ্ট্রনায়ক ও বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর নেতৃত্বে এলাকায় উন্নয়ন কার্যক্রমে যুক্ত ছিলেন এবং সেই সময় থেকেই তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

চাথোয়াই রোয়াজা বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর বিলাইছড়ি উপজেলা শাখার সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন। তিনি জানান, ২০০৬ সালে রাঙামাটির কৃতি সন্তান ও বর্তমান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান-এর অনুপ্রেরণায় তিনি সাংগঠনিকভাবে আরও সক্রিয় হন।

প্রেস বিবৃতিতে তিনি দাবি করেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ গঠনের পর থেকে বিলাইছড়ি উপজেলা থেকে মারমা সম্প্রদায়ের কাউকে জেলা পরিষদের সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়নি। এ প্রেক্ষাপটে এবারে প্রতিনিধি নির্বাচনে ন্যায্যতার স্বার্থে তাকে মনোনয়নের দাবি জানান তিনি।

শেষে তিনি নিজ এলাকার সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *