শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাহাড়ের দুর্গমে আলোর দিশারী ‘কইংগ্রী পঞ্ঞা আরং’: নানা আয়োজনে ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লক্ষ্মীছড়ির দুর্গম ইন্দ্রসিংপাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পেইন থাইল্যান্ডে আন্তর্জাতিক এবাকাস প্রতিযোগিতায় সিলভার মেডেল অর্জন ইউএনও মো. মঈন উদ্দিনের কন্যা মানহা কর্মজীবী নারীদের মানসিক শান্তি ও সন্তানদের নিরাপদ আশ্রয় নিশ্চিত করার ওপর জোর দিলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল বাইশারীতে কাঠ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার বাঘাইছড়িতে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় ৫৭ রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা দীঘিনালায় অতিরিক্ত মজুদের অভিযোগে ২১ টন সার জব্দ বাল্যবিয়ের শিকার থেকে নির্যাতিত নারী-শিশুর পাশে সাজেদা রাজস্থলীতে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত শিক্ষার্থীদের লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে হবে: পার্বত্য মন্ত্রী কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ২৮ লাখ টাকা জব্দ, আটক ২ খাগড়াছড়িতে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবার পেল নগদ আর্থিক সহায়তা খাগড়াছড়িতে খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধে জেলা অ্যাডভোকেসি সভা বিদায়ের মঞ্চে অশ্রুসিক্ত মহালছড়ির শিক্ষকরা, সম্মান জানাল প্রাথমিক শিক্ষা পরিবার সরকারি খরচে আইনগত সহায়তা প্রদানে বাঘাইছড়িতে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত দীঘিনালায় বন্যাদুর্গত ২৫০ পরিবারকে রেড ক্রিসেন্টের খাদ্য সহায়তা

রাঙ্গামাটির লংগদুতে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

মো. গোলামুর রহমান, লংগদু প্রতিনিধি।।
oplus_1024

রাঙ্গামাটির লংগদু উপজেলার গুলশাখালী ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে গুলশাখালী ইউনিয়নে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা কামালের ব্যক্তিগত উদ্যোগে প্রায় তিন শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গুলশাখালী ইউনিয়ন যুবদলের সদস্য জহিরুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু নাছির। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য শাহ আলম মুরাদ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম এ হালিম, উপজেলা যুবদলের সভাপতি জানে আলম এবং গুলশাখালী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু বক্কর ছিদ্দিক। এছাড়াও বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো সামাজিক দায়িত্বের অংশ। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *