বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
পার্বত্যাঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ এবং শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে- ব্যারিস্টার মীর হেলাল এমপি লংগদুতে যৌথ অভিযানে ৯ জন আটক, পাঁচজনের রোহিঙ্গা পরিচয় স্বীকার বান্দরবানে পার্বত্য মন্ত্রীর সঙ্গে মতবিনিময় সভা: শান্তি-সম্প্রীতি, নিরাপত্তা ও উন্নয়নে সমন্বয়ের তাগিদ মাটিরাঙ্গায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে কয়েক হাজার নেতাকর্মী রাঙ্গুনিয়ায় শাশুড়বাড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যার অভিযোগ স্বজনদের গুণগত শিক্ষা নিশ্চিতকরণ ও সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ. . .বান্দরবানে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু গুইমারা আবাসিক ছাত্রাবাস ও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা সড়ক নির্মাণসহ জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে পার্বত্য মন্ত্রণালয় কাজ করে যাবে… পার্বত্য মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী কাপ্তাই পাল্পউড বাগান বিভাগ কর্তৃক বিনামূল্যে ১৮ হাজার ৬০০ চারা বিতরণ রাজস্থলীতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাটিরাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণ ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কোতয়ালী থানার বিশেষ অভিযানে মোট ৬ জন আসামী গ্রেফতার দীঘিনালায় মাদ্রাসায় কোরআনের সবক প্রদান ও দোয়া মাহফিল বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ গুইমারায় খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা

রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতিতে আবারও নেতৃত্বে বাঘাইছড়ির সন্তান এডভোকেট রহমত উল্লাহ

Reporter Name

মোঃ আব্দুজ জাহের, বাঘাইছড়ি প্রতিনিধি
রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির নির্বাচনে টানা তৃতীয় বারের মতো কার্যকরী কমিটির সদস্য নির্বাচিত হয়ে আবারও নিজের যোগ্যতা, দক্ষতা ও জনপ্রিয়তার স্বাক্ষর রাখলেন বাঘাইছড়ির কৃতি সন্তান এডভোকেট মোঃ রহমত উল্লাহ। তাঁর এই ধারাবাহিক সাফল্যে বাঘাইছড়িসহ পুরো রাঙ্গামাটি জেলায় আনন্দ ও উৎসবের আবহ বিরাজ করছে।
আইন পেশায় দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা, মেধা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে আসছেন এডভোকেট মোঃ রহমত উল্লাহ। পেশাগত দক্ষতা, ন্যায়নিষ্ঠা এবং সহকর্মীদের প্রতি আন্তরিক আচরণের মাধ্যমে তিনি আইনজীবী মহলে একটি বিশ্বাসযোগ্য ও সম্মানিত অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন। ফলে সহকর্মী আইনজীবীদের বিপুল সমর্থন ও আস্থার প্রতিফলন হিসেবেই তিনি পুনরায় কার্যকরী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
স্থানীয় সচেতন মহলের মতে, এডভোকেট রহমত উল্লাহর এই অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়; বরং এটি পুরো বাঘাইছড়িবাসীর জন্য গর্ব, সম্মান ও আনন্দের বিষয়। বিশেষ করে বাঘাইছড়ির মুসলিম ব্লক (ইমাম পাড়া)-এর মানুষের কাছে তাঁর এই অর্জন অত্যন্ত আনন্দের ও গৌরবের। কারণ তিনি শুধু একজন সফল আইনজীবীই নন, বরং একজন মানবিক, সৎ ও সমাজসেবামূলক মনোভাবসম্পন্ন ব্যক্তি হিসেবেও এলাকায় সুপরিচিত।
আইন পেশার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা পালন করে আসছেন তিনি। বিভিন্ন সময় অসহায় ও সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক উন্নয়নমূলক কাজে সহযোগিতা করা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করার কারণে সাধারণ মানুষের মাঝেও তিনি ব্যাপকভাবে প্রশংসিত।
তাঁর পুনর্নির্বাচিত হওয়ার সংবাদ ছড়িয়ে পড়লে বাঘাইছড়ির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে আনন্দের অনুভূতি দেখা যায়। রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ শুভাকাঙ্ক্ষীরা তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁকে ঘিরে শুভেচ্ছা ও অভিনন্দনের বন্যা বইছে।
অনেকেই মনে করছেন, রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির কার্যকরী কমিটিতে তাঁর মতো অভিজ্ঞ, সৎ ও দায়িত্বশীল ব্যক্তির উপস্থিতি আইনজীবীদের অধিকার রক্ষা, পেশাগত উন্নয়ন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একইসঙ্গে ভবিষ্যতেও তিনি সমাজ ও মানুষের কল্যাণে আরও বড় পরিসরে কাজ করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেছেন অনেকে।
নিজের এই অর্জনে সহকর্মী আইনজীবী, শুভাকাঙ্ক্ষী এবং বাঘাইছড়িবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এডভোকেট মোঃ রহমত উল্লাহ। প্রতিক্রিয়ায় তিনি বলেন,
“সহকর্মী আইনজীবী ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা, আস্থা ও সমর্থনের কারণেই আমি বারবার দায়িত্ব পালনের সুযোগ পাচ্ছি। এই ভালোবাসা ও বিশ্বাস আমাকে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে অনুপ্রাণিত করে। ভবিষ্যতেও সততা, নিষ্ঠা ও ন্যায়বোধকে ধারণ করে আইন পেশা এবং মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।”
তাঁর এই ধারাবাহিক সাফল্যে বাঘাইছড়িবাসী গর্বিত। সকলেই প্রত্যাশা করছেন, ভবিষ্যতেও তিনি তাঁর মেধা, প্রজ্ঞা ও সততার মাধ্যমে আরও সাফল্যের স্বাক্ষর রেখে বাঘাইছড়ি ও রাঙ্গামাটির সুনাম আরও উজ্জ্বল করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *