মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবেশবান্ধব পর্যটন গড়ার আহ্বান; পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রীর গুইমারায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ও তরুণদের পাশে সেনাবাহিনী, গৃহ নির্মাণে ঢেউটিন ও ক্রীড়া সামগ্রী বিতরণ গুইমারায় সেনাসম্প্রীতি: সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ বাঘাইছড়িতে রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যালয় উদ্বোধন বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা লংগদুতে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ, শাহ আলমের প্রতিবাদ দুই দিন ধরে অচল সেতু, ঝুঁকি নিয়ে চলছে মোটরসাইকেল-মাহিন্দ্রা দীঘিনালায় ৪০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার বান্দরবানের থানচি দুর্গম এলাকায় অসুস্থ পর্যটককে উদ্ধার করল বিজিবি যামিনী পাড়ায় দারুল হেদায়াহ মাদ্রাসার যাত্রা শুরু লংগদুতে সেনাবাহিনীর কারিগরি প্রশিক্ষণের দ্বিতীয় ধাপ শুরু বান্দরবানে জনস্বাস্থ্য প্রকল্পের কাজ পরিদর্শন, সন্তোষ প্রকাশ দুদকের রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে বিলাইছড়ি জাসাস নেতাদের সাক্ষাৎ অনিয়মের অভিযোগে বান্দরবানে দুদকের অভিযান খাগড়াছড়িতে জিপিএ-৫ পাওয়া ১০৭ শিক্ষার্থীকে সংবর্ধনা মাটিরাঙ্গায় তরুণদের মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ সম্পন্ন

রাঙ্গুনিয়ায় সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি জোরদার করতে ইফতার ও দোয়া মাহফিল

মোঃ ইউসুফ, রাঙ্গুনিয়া প্রতিনিধি।।

রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড বেতছড়িতে সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি জোরদার করার উদ্দেশ্যে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বেতছড়ি হিলফুল ফুজুল ও প্রবাসী সংগঠনের উদ্যোগে শুক্রবার (১৩ মার্চ ২০২৬) বিকেলে বেতছড়ি হযরত খাদিজাতুল কোবরা (রা.) জামে মসজিদ প্রাঙ্গণে এই আয়োজন করা হয়।

মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সংগঠন নেতৃবৃন্দ, সদস্য ও এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। ইফতার মাহফিলে বক্তারা বলেন, সমাজের তরুণদের মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে অংশ নেওয়া জরুরি। বিশেষ করে পবিত্র মাহে রমজানে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজে সম্প্রীতি বজায় রাখার জন্য এমন আয়োজন গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠান শুরু হয় মাহে রমজানের গুরুত্ব ও ফজিলত নিয়ে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে। পরে সকলের অংশগ্রহণে ইফতার সম্পন্ন হয়। ইফতারের পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

বেতছড়ি হিলফুল ফুজুল ও প্রবাসী সংগঠনের সভাপতি মোঃ মুফিজুর রহমান বলেন, সংগঠন এ ধরনের সামাজিক ও ধর্মীয় কার্যক্রম অব্যাহত রাখবে। স্থানীয়রা আশাবাদ ব্যক্ত করেন, এই ধরনের আয়োজন এলাকার মানুষের মধ্যে সৌহার্দ্য ও সহযোগিতার মনোভাব বৃদ্ধি করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *