শনিবার, ১১ জুলাই ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজস্থলীতে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া পরিবারের খাবার বিতরণ করেছেন ইউএনও আশ্রয় কেন্দ্রে আশ্রিত পরিবারের মাঝে ছাত্রদলের খাবার বিতরণ বন্যা দুর্গতদের মাঝে শুকনো খাবার বিতরণ করছে রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবানের সব পর্যটনকেন্দ্র ১৫ জুলাই পর্যন্ত বন্ধ বন্যাকবলিত কুহালংয়ের দুর্গম এলাকায় ৫৩ পরিবারের মাঝে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ মহালছড়িতে বিভিন্ন গ্রামীন সড়ক ভেঙ্গে যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত; জরুরী ব্যবস্থা গ্রহণের আকুতী স্থানীয় বাসিন্দারদের লামা-আলীকদম দুই উপজেলায় বিদ্যুৎ-নেটওয়ার্ক বিপর্যয়ে চরম দুর্ভোগে ঈদগাঁও-জালালাবাদের ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা বিতরণ বরকলে ভারতে পাচারের সময় ২.১ টন ইউরিয়া সার জব্দ বন্যাকবলিত বাঘাইছড়িতে বিএনপি নেতাদের পরিদর্শন, দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ অতিবর্ষণে রাঙামাটিতে আশ্রয়কেন্দ্রে ৪ হাজারের বেশি মানুষ, পাহাড় ধস ৯৭ স্থানে সাজেক থেকে সেনাবাহিনী ও পুলিশের নিরাপত্তায় ফিরছেন ৪২১ পর্যটক কর্ণফুলী নদীতে ভেসে আসা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার বান্দরবানে ঝুঁকিপূর্ণ ভবন থেকে ১৪০ বন্যাদুর্গতকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে স্থানান্তর রাঙ্গুনিয়ায় থানা পরিদর্শনে চট্টগ্রাম এসপি, আইন-শৃঙ্খলা নিয়ে কঠোর বার্তা ঈদগাঁওয়ে বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে বিভিন্ন ব্যক্তি-সংগঠনের ত্রাণ সহায়তা

রাজস্থলীতে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া পরিবারের খাবার বিতরণ করেছেন ইউএনও

Reporter Name

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় টানা বর্ষণের ফলে সৃষ্ট ঝুঁকিপূর্ণ পরিস্থিতি মোকাবেলায় মাঠে তৎপর রয়েছে উপজেলা প্রশাসন। এরই প্রেক্ষিতে উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নে পাহাড় ধসের ঝুঁকিতে থাকা এবং আশ্রয়কেন্দ্রে আসা পরিবারগুলোর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণসহ তাদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউসুফ হাসান।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে বাঙ্গালহালিয়া ইউনিয়নের শফিপুর মাতব্বর ঘোনা এলাকায় এই মানবিক সহায়তা কার্যক্রম চালানো হয়।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, গত কয়েকদিনের টানা ভারী বর্ষণে শফিপুর মাতব্বর ঘোনা এলাকায় ৩৫টি পরিবারের প্রায় ১৪০ জন সদস্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন এমন খবর পেয়ে রাতেই দ্রুত ঘটনাস্থলে ছুটে যান ইউএনও ইউসুফ হাসান। তিনি সেখানে গিয়ে ঝুঁকিতে থাকা মানুষদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার পাশাপাশি তাদের সার্বিক খোঁজখবর নেন।
পরবর্তীতে উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের যৌথ উদ্যোগে আশ্রয় নেওয়া ও ঝুঁকিতে থাকা পরিবারগুলোর মাঝে জরুরি শুকনো খাবার বিতরণ করা হয়। বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল পাউরুটি, কলা, মুড়ি, চিড়া, গুড় এবং বিশুদ্ধ খাবার পানি।
খাবার বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইউসুফ হাসান উপস্থিত পরিবারগুলোকে আশ্বস্ত করে বলেন, দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সর্বদা তৎপর রয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা প্রদান অব্যাহত থাকবে। তিনি স্থানীয় বাসিন্দাদের অতি ঝুঁকিপূর্ণ স্থান ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে আসার আহ্বান জানান।
এসময় স্থানীয় ইউপি সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *