শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
পাহাড়ের দুর্গমে আলোর দিশারী ‘কইংগ্রী পঞ্ঞা আরং’: নানা আয়োজনে ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লক্ষ্মীছড়ির দুর্গম ইন্দ্রসিংপাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পেইন থাইল্যান্ডে আন্তর্জাতিক এবাকাস প্রতিযোগিতায় সিলভার মেডেল অর্জন ইউএনও মো. মঈন উদ্দিনের কন্যা মানহা কর্মজীবী নারীদের মানসিক শান্তি ও সন্তানদের নিরাপদ আশ্রয় নিশ্চিত করার ওপর জোর দিলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল বাইশারীতে কাঠ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার বাঘাইছড়িতে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় ৫৭ রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা দীঘিনালায় অতিরিক্ত মজুদের অভিযোগে ২১ টন সার জব্দ বাল্যবিয়ের শিকার থেকে নির্যাতিত নারী-শিশুর পাশে সাজেদা রাজস্থলীতে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত শিক্ষার্থীদের লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে হবে: পার্বত্য মন্ত্রী কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ২৮ লাখ টাকা জব্দ, আটক ২ খাগড়াছড়িতে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবার পেল নগদ আর্থিক সহায়তা খাগড়াছড়িতে খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধে জেলা অ্যাডভোকেসি সভা বিদায়ের মঞ্চে অশ্রুসিক্ত মহালছড়ির শিক্ষকরা, সম্মান জানাল প্রাথমিক শিক্ষা পরিবার সরকারি খরচে আইনগত সহায়তা প্রদানে বাঘাইছড়িতে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত দীঘিনালায় বন্যাদুর্গত ২৫০ পরিবারকে রেড ক্রিসেন্টের খাদ্য সহায়তা

রাজস্থলীতে ভ্রাম্যমাণ আদালতে ১৫০০ টাকা জরিমানা

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি।।

রাজস্থলী উপজেলায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণের উদ্দেশ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিনা আক্তার।

বুধবার (১৮ মার্চ) দুপুরে সদর ও স্থানীয় বাজারে কাঁচা বাজার, জ্বালানি তেলের দোকান, মুদি দোকান এবং বাস ও সিএনজি স্টেশনে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে খোলা অবস্থায় এবং অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা পরিচালনার দায়ে পরিবেশ সংরক্ষণ আইনের অধীনে মোঃ খায়েজ আহম্মেদ নামের এক ব্যবসায়ীকে ১,৫০০ টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধারণ যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগেও সরাসরি ব্যবস্থা নেন। তিনি রাজস্থলী থেকে লিচুবাগান রুটে সিএনজি ও বাস চালকদের সতর্ক করে বলেন, যাত্রীদের নির্ধারিত ভাড়ার বেশি টাকা দিতে হবে না। অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পাওয়া গেলে প্রশাসন কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হবে।

ইউএনও সেলিনা আক্তার বলেন, “জনস্বার্থে ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের এই ধরনের তদারকি এবং ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *