সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
লংগদুতে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ, শাহ আলমের প্রতিবাদ দুই দিন ধরে অচল সেতু, ঝুঁকি নিয়ে চলছে মোটরসাইকেল-মাহিন্দ্রা দীঘিনালায় ৪০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার বান্দরবানের থানচি দুর্গম এলাকায় অসুস্থ পর্যটককে উদ্ধার করল বিজিবি যামিনী পাড়ায় দারুল হেদায়াহ মাদ্রাসার যাত্রা শুরু লংগদুতে সেনাবাহিনীর কারিগরি প্রশিক্ষণের দ্বিতীয় ধাপ শুরু খাগড়াছড়িতে জিপিএ-৫ পাওয়া ১০৭ শিক্ষার্থীকে সংবর্ধনা মাটিরাঙ্গায় তরুণদের মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ সম্পন্ন বান্দরবানের রুমায় পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের গণসংবর্ধনা মাটিরাঙ্গা জোনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেলেন ১৬৩ জন রাজস্থলীতে জমি নিয়ে বিরোধের জেরে কুপিয়ে জখম; আহত ৩ বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের গণসংবর্ধনা আলীকদমে শিশুকে ধর্ষণের অভিযোগ, তদন্তে পুলিশ পাহাড়ের দুর্গমে আলোর দিশারী ‘কইংগ্রী পঞ্ঞা আরং’: নানা আয়োজনে ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লক্ষ্মীছড়ির দুর্গম ইন্দ্রসিংপাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পেইন থাইল্যান্ডে আন্তর্জাতিক এবাকাস প্রতিযোগিতায় সিলভার মেডেল অর্জন ইউএনও মো. মঈন উদ্দিনের কন্যা মানহা

রাজস্থলীতে হেডম্যান-কারবারী সম্মেলন, স্থানীয় সমস্যা ও উন্নয়ন নিয়ে মতবিনিময়

Reporter Name

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি।।
রাঙামাটির রাজস্থলী উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর কাপ্তাই জোনের উদ্যোগে এবং রাজস্থলী সাব-জোনের তত্ত্বাবধানে হেডম্যান ও কারবারীদের নিয়ে এক মতবিনিময় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন) সকাল ১১টায় রাজস্থলী আর্মি ক্যাম্পে আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন রাজস্থলী সাব-জোন কমান্ডার মেজর মো. হাফিজ আহমেদ।

সম্মেলনে উপস্থিত ছিলেন রাজস্থলী সাব-জোনের জেসিও ওয়ারেন্ট অফিসার মো. তৌহিদ, ১ নম্বর ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, ২ নম্বর গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুচিংমং মারমা, সাবেক উপজেলা চেয়ারম্যান ও হেডম্যান উথিনসিন মারমা, বিভিন্ন মৌজার হেডম্যান, ইউনিয়ন পরিষদের সদস্য এবং ৫৩ জন কারবারী।

অনুষ্ঠানে স্থানীয় হেডম্যান ও কারবারীদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে এলাকার বিভিন্ন সমস্যা, প্রয়োজন এবং উন্নয়নের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা স্থানীয় বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভাপতির বক্তব্যে মেজর মো. হাফিজ আহমেদ বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে বাংলাদেশ সেনাবাহিনী এলাকার শান্তি, স্থিতিশীলতা এবং জনকল্যাণমূলক কার্যক্রমে আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে। তিনি জানান, দুর্গম এলাকার মানুষের জীবনমান উন্নয়ন এবং প্রয়োজনীয় সেবার আওতা সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি আরও বলেন, স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়মিত মতবিনিময় পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় জোরদারে সহায়ক ভূমিকা রাখে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে তিনি আশা প্রকাশ করেন। একই সঙ্গে এলাকার শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন ধরে রাখতে সংশ্লিষ্ট সবার সম্মিলিত সহযোগিতা কামনা করেন।

সম্মেলনে অংশগ্রহণকারীরা স্থানীয় বিভিন্ন সমস্যা ও উন্নয়ন-সংশ্লিষ্ট বিষয়ে মতামত তুলে ধরেন এবং এ ধরনের মতবিনিময় সভা নিয়মিত আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *