রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রাইভেট পড়তে গিয়ে সাবেক ইউপি সদস্যের মেয়ে নিখোঁজ; থানায় জিডি রাজস্থলীতে পার্বত্য চট্টগ্রাম জলবায়ু ঘোষণা উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অপরাধ দমন, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ৩২ বিজিবি খাগড়াছড়ি ব্যাটালিয়নের সীমান্তে অপারেশনাল বেস স্থাপন নওমুসলিম ছেলে-মেয়েদের অপহরণ করে ঋষি আশ্রমে নির্যাতন করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন খাগড়াছড়িতে বিজ্ঞান ও উদ্ভাবনের মিলনমেলা, তরুণদের সৃজনশীল ভাবনায় ভবিষ্যতের স্বপ্ন গুম-অপহরণের ‘নাটক’ ও অপপ্রচারের অভিযোগে কাচালং সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল সেনাবাহিনীর উদ্যোগে দুর্গম এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরণ বান্দরবান এলজিইডির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘাইছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন লামায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন “সবুজে গড়বো আগামীর বাংলাদেশ” খাগড়াছড়িতে শুরু হলো বৃক্ষরোপণ কর্মসূচি থানচিতে উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি; পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বৃক্ষরোপণ কর্মসূচি পালন খাগড়াছড়ি সদর এলজিইডি’র আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচি পালন

রাজস্থলী ও ফারুয়াতে পাকস এর উদ্যোগে শীতবস্ত্র এবং শিক্ষা সামগ্রী বিতরণ 

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি।।

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি।।
“শেকড়ের অবিরাম পাহাড়ের টানে, মমত্ব ছড়াবো উষ্ণতার চাদরে” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের পাহাড়ি ছাত্র–ছাত্রী কল্যাণ সমিতি (পাকস) এর উদ্যোগে সুবিধাবঞ্চিত পাহাড়ি শিশু-কিশোরদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে পাকস এর উদ্যোগে দ্বিতীয় বারের মতো রাজস্থলী উপজেলার ছাইখ্যং পাড়া ও মদন কার্বারী পাড়া গ্রামের মোট ৬০টি পরিবারের মাঝে শীতবস্ত্র এবং ৫০ জন শিক্ষার্থীর হাতে শিক্ষা সামগ্রী উপহার হিসেবে তুলে দেওয়া হয়। এছাড়াও রাজস্থলী উপজেলার পার্শ্ববর্তী বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের গোয়ানছড়ি বৌদ্ধ বিহারের আবাসিক ২৫ জন শিক্ষার্থীর জন্যও শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী প্রদান করা হয়।
বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ত্রিরতন চাকমার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিংম্রং মৌজার হেডম্যান মংলুসে মারমা।
এসময় উপস্থিত ছিলেন ছাইংখ্যং মুখপাড়ার কার্বারী মুইসা অং মারমা, বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থী শুভাশিষ ভট্টাচার্য, কাপ্তাই ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা বীর কুমার তঞ্চঙ্গ্যা এবং ২নং গাইন্দ্যা ইউনিয়নের ইউডিসি উদ্যোক্তা নিরন্তর তঞ্চঙ্গ্যা, ইনস্টিটিউটের বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পাকস এর নেতৃবৃন্দ জানান, এই উদ্যোগের মূল লক্ষ্য শিক্ষার্থীদের মাঝে অনুপ্রেরণা জাগানো এবং অভিভাবকদের মাঝে শিক্ষা বিষয়ক সচেতনতা বৃদ্ধি করা। শিক্ষার আলোয় পাহাড়ের শিশুদের ভবিষ্যৎ আরও আলোকিত হোক এই প্রত্যাশায় আমাদের মানবিক পথচলা অব্যাহত থাকবে। এছাড়াও উপেক্ষিত ও সুবিধাবঞ্চিত পাহাড়ি শিশু-কিশোরদের জন্য কিছু করার আন্তরিক প্রত্যাশা থেকেই এই ক্ষুদ্র প্রয়াস বলে জানান আয়োজকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *