বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
কাপ্তাইয়ের রাইখালীতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে মেয়াদোত্তীর্ণ খাদ্য জব্দ, জনসম্মুখে ধ্বংস গুইমারার দুর্গম সিন্দুকছড়িতে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প, ৪১০ জনকে বিনামূল্যে চিকিৎসা গুইমারার চার হিল ভিডিপি সদস্য পেলেন আনসার মহাপরিচালকের সম্মাননা বাঘাইছড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও মাটিরাঙ্গায় কৃষি প্রণোদনার উপকরণ পেলেন ৯০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক লংগদুতে সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে সাড়ে ৩ হাজার চারা বিতরণ অপহরণের একদিন পর গহীন জঙ্গল থেকে মোটরসাইকেল চালক উদ্ধার, হাসপাতালে চিকিৎসাধীন নাইক্ষ্যংছড়িতে সম্প্রীতি অলিম্পিক ফুটবলের শিরোপা নুরু কিং ফুটবল একাদশের বান্দরবান সদর হাসপাতালে হাম রোগী পরিদর্শনে সেনা জোন কমান্ডার, বিশেষ চিকিৎসা সহায়তার আশ্বাস খাগড়াছড়ির চার উপজেলায় এলএসটিডি প্রকল্পের উদ্যোগে আমন মৌসুমের কৃষি উপকরণ বিতরণ বার্জার পেইন্টসের ‘লাল পেইন্টার পাসপোর্ট’ পেলেন রাঙ্গুনিয়ার সাকিব হাম পরিস্থিতি: বান্দরবান সদর হাসপাতাল পরিদর্শনে এমপি সাচিং প্রু জেরী বিলাইছড়িতে নজরুলের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা লামায় সিএনজি চালককে ছুরিকাঘাত করে ছিনতাই: দুই মাস পর ৩ আসামি গ্রেফতার বান্দরবানে হামের উপসর্গ ও ডায়রিয়ায় ২৯ মৃত্যুর দাবি, স্বাস্থ্য বিভাগে নেই আনুষ্ঠানিক রেকর্ড কাপ্তাইয়ে নকআউট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রামগড়ে জামায়াতের নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত

মোহাম্মদ শাহেদ হোসেন রানা, রামগড় প্রতিনিধি।।

পার্বত্য খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) বিকাল থেকে খাগড়াছড়ি-২৯৮ সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট এয়াকুব আলী নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রামগড় উপজেলার ২নং পাতাছড়া ইউনিয়ন, ১নং সদর ইউনিয়ন এবং পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি দলীয় প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে ভোট প্রার্থনা করেন।

গণসংযোগকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে অ্যাডভোকেট এয়াকুব আলী বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে ভোটকেন্দ্রে গিয়ে নিজ নিজ পছন্দ অনুযায়ী ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানান। তিনি আরও বলেন, গত এক বছরে জেলার বিভিন্ন উপজেলায় ঘুরে সাধারণ মানুষের মধ্যে যে আগ্রহ ও সাড়া তিনি লক্ষ্য করেছেন, তা নির্বাচনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে তিনি আশা প্রকাশ করেন।

গণসংযোগ কর্মসূচিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *