রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
সেনাবাহিনীর উদ্যোগে দুর্গম এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরণ বান্দরবান এলজিইডির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘাইছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন লামায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন “সবুজে গড়বো আগামীর বাংলাদেশ” খাগড়াছড়িতে শুরু হলো বৃক্ষরোপণ কর্মসূচি থানচিতে উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি; পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বৃক্ষরোপণ কর্মসূচি পালন খাগড়াছড়ি সদর এলজিইডি’র আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচি পালন সীমান্তে অপরাধ ও সন্ত্রাস দমনে পানছড়ি কেষ্টমনি পাড়ায় বিজিবি’র নতুন ক্যাম্প স্থাপন প্রধানমন্ত্রীকে দেখার জন্য ঈদগাঁওবাসী ছিলেন অধির অপেক্ষায় বান্দরবানের ক্রীড়াঙ্গনে নারী ক্রীড়াবিদদের মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিতকরণে এক কর্মশালা রাজস্থলীতে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নওমুসলিমদের নির্যাতনের অভিযোগে রাজস্থলীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পানছড়িতে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির’ উদ্বোধন প্রধানমন্ত্রীর আহ্বানে বাঘাইছড়িতে ২৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কীম (EESS) এর আওতায় , সৌকেসিং প্রোগ্রাম

রামু তা’মীরুল উম্মাহ হিফজ ও মডেল মাদ্রাসায় সুধি সমাবেশ অনুষ্ঠিত

সোয়েব সাঈদ, রামু প্রতিনিধি।।

রামু প্রতিনিধি।।
কক্সবাজারের রামুতে নব প্রতিষ্ঠিত তা’মীরুল উম্মাহ হিফজ ও মডেল মাদ্রাসায় সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার, ২০ ডিসেম্বর মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন- মাদ্রাসার পরিচালক মূফতি কাজী এরশাদ উল্লাহ। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন- মাদ্রাসার প্রধান পরিচালক হাফেজ মূফতি আহসান উল্লাহ আরেফী।
মাদ্রাসার শিক্ষক হাফেজ ছানাউল্লাহর সঞ্চালনায় সমাবেশে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কক্সবাজার জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক আখতারুল আলম চৌধুরী, সাবেক জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নাছির উদ্দিন, রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা মোহছেন শরীফ, রামু জামেয়াতুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা হেফাজতুর রহমান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মদ তৈয়ব, রামু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাস্টার মোহাম্মদ আলম, সাধারণ সম্পাদক সাংবাদিক খালেদ শহীদ, উখিয়া ডিগ্রী কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ছৈয়দ আকবর, উখিয়া কলেজের অধ্যাপক (আইসিটি) ও মাদ্রাসার একাডেমিক এডভাইজার আমানত উল্লাহ, বাঁকখালী উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আবুল কাসেম (একে খাঁন), অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা বখতেয়ার আহমদ, বিশিষ্ট ব্যবসায়ি গিয়াস উদ্দিন কোম্পানী, কক্সবাজার উইজডম গ্লোবাল স্কুলের অধ্যক্ষ মো. মাহবুবুল আলম, মেরংলোয়া রহমানিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা নুরুল হাকিম, চৌমুহনী বণিক সমবায় সমিতির সভাপতি রুহুল আমিন রকি, অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা আখতার হোছাইন, রামু ল্যাবরেটরী স্কুল পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, অভিভাবক মনিরুল ইসলাম, মাদ্রাসার শিক্ষিকা আয়েশা ছিদ্দিকা জেসিকা।
সমাবেশে বক্তারা বলেন- প্রতিযোগিতামূলক বিশে^ চ্যালেঞ্জ মোকাবেলায় ধর্মীয় শিক্ষা, বিজ্ঞান, অন্যান্য ভাষার চর্চাও জরুরী। বিভক্ত শিক্ষা ব্যবস্থা আদর্শ নাগরিক সৃষ্টিতে বড় বাঁধা। ধর্মীয় শিক্ষা ছাড়া একজন শিশু নৈতিকতাবোধ ও মানবিক গুণাবলীসম্পন্ন মানুষ হতে পারে না। সন্তানদের ইসলামের সঠিক শিক্ষাদান করা পিতা-মাতার নৈতিক দায়িত্ব। রামুতে নব প্রতিষ্ঠিত তা’মীরুল উম্মাহ হিফজ ও মডেল মাদ্রাসা সন্তানকে শিক্ষার সঠিক পথ দেখিয়ে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলবে, প্রতিষ্ঠানের প্রারম্ভিক কার্যক্রম সেটাই প্রমান করে।
মাদ্রাসার প্রধান পরিচালক হাফেয মাওলানা মূফতি আহসান উল্লাহ আরেফী জানান- ইসলামের সুমহান আদর্শে পরিচালিত চৌকস প্রজন্ম বিনির্মাণে ব্রতী নিয়ে তা’মীরুল উম্মাহ হিফজ ও মডেল মাদ্রাসা পথচলা শুরু করেছে। এ শিক্ষা প্রতিষ্ঠানে একাধারে আল-কুরআন হিফযের পাশাপাশি মাদ্রাসা বোর্ডের কার্যক্রম অনুসারে বিজ্ঞানসম্মত পন্থায় শিক্ষাদানের ব্যবস্থা রয়েছে। এরফলে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা অর্জনে পিছিয়ে পড়বে না। সমন্বিত উদ্যোগ থাকার কারনে বিশেষ করে একজন শিক্ষার্থী মাদরাসা বোর্ডের অষ্টম শ্রেণি পর্যন্ত নির্বিঘ্নে লেখাপড়া চালিয়ে যেতে পারে। প্রচলিত যুগের চাহিদা পূরণ না হওয়ায় এ ধারার প্রবর্তন করতে হয়েছে। এককথায় আধুনিক শিক্ষার আর্ন্তজাতিক মান সংরক্ষণ করা এ প্রতিষ্ঠানের অন্যতম প্রতিশ্রুতি।
সমাবেশ শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন- রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা মোহছেন শরীফ। সমাবেশে এলাকার মাদ্রাসার পরিচালকবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, মাদ্রাসার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *