বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ লংগদুর বন্যাকবলিত এলাকা পরিদর্শনে পার্বত্য প্রতিমন্ত্রী, দ্রুত সড়ক চালুর আশ্বাস সাজেকসহ বাঘাইছড়ির পর্যটনকেন্দ্রগুলো ফের খুলে দিল প্রশাসন রামুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত গাড়ি থেকে ৬ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ পানছড়িতে বন্যাদুর্গত পরিবারের মাঝে বিজিবির শুকনো খাবার বিতরণ বন্যাকবলিত বাঘাইছড়ি পরিদর্শনে প্রতিমন্ত্রী মীর হেলাল, ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ রুমায় পাহাড়ি শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা ও সৌর সরঞ্জাম বিতরণ করেছে সেনাবাহিনী দীঘিনালায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬-এর জাতীয় অনুষ্ঠান সরাসরি দেখল শিক্ষার্থীরা বান্দরবানের ক্ষতিগ্রস্ত ঘর পুনর্নির্মাণে সরকারি উদ্যোগের ঘোষণা খাগড়াছড়িতে নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিদের নিয়ে গণশুনানি রুমার আময়পাড়ায় সুপেয় পানির সংকট নিরসনে পানির ট্যাংক দিল রুমা জোন বন্যাকবলিত ফারুয়ায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করলেন এমপি দীপেন দেওয়ান আলীকদমে বন্যার্ত ১ হাজার পরিবারের মাঝে বিএনপির ত্রাণ বিতরণ বরকলে বন্যার্তদের পাশে ১২ বিজিবি, আরও ৩০ পরিবার পেল খাদ্য সহায়তা কাপ্তাইয়ে বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের জন্য ৪১ বিজিবির মেডিকেল ক্যাম্প বান্দরবানে ১৬ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা ও পর্যটনকেন্দ্র চালুর প্রস্তুতি

রুমায় পাহাড়ি শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা ও সৌর সরঞ্জাম বিতরণ করেছে সেনাবাহিনী

Reporter Name

মোঃ শহিদুল ইসলাম শহীদ।।
বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় শিক্ষা কার্যক্রম সচল রাখা এবং স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শিক্ষা উপকরণ ও সৌরবিদ্যুৎ সরঞ্জাম বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

গত ১৪ জুলাই রুমা উপজেলার জারুলছড়ি পাড়া ও আরিফ পাড়ায় এ সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়। ৬৯ পদাতিক ব্রিগেডের অধীন ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আওতাধীন বাকলাই পাড়া সেনা সাবজোনের উদ্যোগে এবং সুংসুং পাড়া আর্মি ক্যাম্পের অধীনস্থ থিন্দলতে ত্ল্যাং টিওবির তত্ত্বাবধানে এসব সামগ্রী বিতরণ করা হয়।

সেনাবাহিনী জানায়, সম্প্রতি জারুলছড়ি পাড়া ও আরিফ পাড়ার বিদ্যালয়গুলোর শিক্ষকদের বেতন প্রদানের ব্যবস্থা করা হয়েছে। এর ফলে দীর্ঘদিন বন্ধ থাকা শিক্ষা কার্যক্রম পুনরায় চালু করা সম্ভব হয়েছে এবং দুর্গম এলাকার শিশুদের নিয়মিত বিদ্যালয়ে ফিরে এসে পড়াশোনার সুযোগ সৃষ্টি হয়েছে।

সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে জারুলছড়ি পাড়ার ধর্মযাজক মেন পং মুরুংয়ের কাছে একটি সোলার প্যানেল ও একটি সোলার ব্যাটারি হস্তান্তর করা হয়। এছাড়া আরিফ পাড়ার বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি হোয়াইট বোর্ড, ২০টি খাতা, ২০টি কাঠপেন্সিল, ২০টি কলম, ২০টি রাবার, তিনটি হোয়াইট বোর্ড মার্কার এবং একটি ডাস্টার বিতরণ করা হয়।

সহায়তা গ্রহণ শেষে ধর্মযাজক মেন পং মুরুং বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সেনাবাহিনী বিভিন্ন সময় তাদের সুখে-দুঃখে পাশে থেকেছে এবং এ ধরনের সহযোগিতা এলাকার মানুষের জন্য উপকারী।

বাকলাই পাড়া সেনা সাবজোনের সাবজোন কমান্ডার বলেন, পার্বত্যাঞ্চলের জনগণের জীবনমান উন্নয়ন, শিক্ষা কার্যক্রম সচল রাখা, চিকিৎসাসেবা, আর্থিক সহায়তা, খাদ্যসহ প্রয়োজনীয় মানবিক সহায়তা এবং বম জনগোষ্ঠীর প্রত্যাবর্তন ও পুনর্বাসনে বাংলাদেশ সেনাবাহিনীর জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি স্থানীয় জনগণকে নিরাপত্তা বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান।

স্থানীয় বাসিন্দারা জানান, শিক্ষা ও মানবিক সহায়তামূলক এ ধরনের উদ্যোগ দুর্গম এলাকার শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ উন্নয়নের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠী ও সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা ও সম্প্রীতির সম্পর্ককে আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *