
দেবদত্ত মুৎসুদ্দী, রাঙামাটি প্রতিনিধি।।
দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে সাময়িক বন্ধ থাকার পর রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিসহ সব পর্যটনকেন্দ্র পর্যটকদের জন্য পুনরায় উন্মুক্ত করেছে জেলা প্রশাসন।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে রাঙামাটি জেলা প্রশাসনের কার্যালয় থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৭ জুলাই জারি করা পূর্বের নির্দেশনা সংশোধন করে বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিসহ অন্যান্য পর্যটনকেন্দ্রে পর্যটকদের ভ্রমণের অনুমতি দেওয়া হয়েছে।
তবে চলতি বর্ষা মৌসুমে রাঙামাটি জেলায় ভ্রমণের ক্ষেত্রে পর্যটক, যানবাহনের চালক ও সাধারণ মানুষকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন। একই সঙ্গে প্রশাসনের জারি করা সব নির্দেশনা যথাযথভাবে মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে।
জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফীর স্বাক্ষরিত ওই গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।